সোমবার, ২৯ Jun ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

News Headline :
পাবনা ঈশ্বরদীতে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত, বাসচালক পলাতক পাবনার মোল্লা কফিল ফ্যাসিষ্ট আওয়ামীলীগের দোষর থেকে বিএনপি’র দালাল পাবনার আটঘরিয়া পৌরসভায় ১৭ কোটি ৪১ লাখ টাকার বাজেট ঘোষণা রাজশাহীর মোহনপুরে আম নামানোকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ পাবনায় ভেজাল ম্যাজিক মশলা তৈরির কারখানায় অভিযান বিপুল পরিমাণ নকল পণ্য জব্দ একজন আটক রাজশাহী নগরীতে পিতাকে হত্যার মামলার ছেলে রাকিব ঢাকায় গ্রেফতার পাবনা জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড; বাতিলের ঘোষণা  বিক্রি হওয়া ঘরের বরাদ্দ পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা জাতীয় বাজেট দেশের গুরুত্বপূর্ণ দলিল; প্রফেসর ড. মো. ফজলুল হক পাবনার আটঘরিয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল

মতিহারে ইয়াবা-সহ মাদক কারবারি শান্ত গ্রেফতার,পলাতক পলি

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মহানগরীর বেদে পাড়ায় ৩০পিস ইয়াবা-সহ শান্ত (২৮) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকাল ৬টায় নগরীর মতিহার থানার পাওয়ার হাউজপাড়া (বেদেপাড়া) এলাকায় খদ্দেরের নিকট ইয়াবা ট্যাবলেট বিক্রি করার সময় তাকে হাতেনাতে গ্রেফতার করে মতিহার থানার সেকেন্ট অফিসার এসআই পলাশ, এএসআই ফিরোজ ও কন্সটেবল মিজান। এ সময় তার কাছ থেকে ৩০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়েছে একাধীক মাদক মামলার আসামী ও পেশাদার নারী মাদক কারবারি পলি (৩৫)।গ্রেফতার শান্ত বেদে পাড়া এলাকার মোঃ শাহীনের ছেলে। পলাতক মাদক কারবারি পলি, সে একই এলাকার মোয়াজ্জেমের মেয়ে। তার স্বামীর নাম শামীম।এ ব্যপারে পলি ও শান্তর বিরুদ্ধে মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে শান্তকে আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক নারী মাদক কারবারি পলিকে গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান সেকেন্ড অফিসার পলাশ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com