বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

মতিহারে এক ব্যক্তির বিরুদ্ধে অর্থ প্রতারণার অভিযোগ

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
অর্থ আত্মসাৎ করে পালানো মোঃ মেরাজ (৫৭) নামের এক ব্যক্তির বিরুদ্ধে মতিহার থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী মোঃ মিজানুর রহমান। তিনি রাজশাহী মহানগরীর মতিহার থানার ধরমপুর এলাকার মোঃ আব্দুল গাফফারের ছেলে। প্রতারক মেরাজ একই এলাকার মোঃ তাজুর ছেলে। ভুক্তভোগী মিজানুর রহমান জানান, ব্যবসার নামে প্রতারণার মাধ্যমে মোঃ মেরাজ গত ২০১৭ সালের এপ্রিল মাসের ১৫ তারিখে আমার কাছ থেকে ব্যবসা করবে বলে ৩ লক্ষ টাকা ধার হিসেবে গ্রহণ করে। ১ মাস পরে টাকা ফেরত অঙ্গীকার করলেও টাকা নেওয়ার দুই/আড়াই মাস পরে সে এলাকা থেকে পালিয়ে হয়ে যায়। তিনি আরও বলেন, তাঁকে তার আত্তীয় স্বজন ও মেয়ের কাছ খোঁজ নিতে গেলেও তারা আমাকে সঠিক ঠিকানা দেয় না। তিনি আরও বলেন, একই এলাকার রমেলা বেগম নামের এক নারীর কাছ থেকেও মোটা অংকের টাকা প্রতারণা করে এবং মুদি দোকানী সাগরের দোকানের পণ্যের বাঁকি টাকাও দেয়নি। এছাড়াও বিভিন্ন লোকজনের কাছে ইট দেওয়ার নামে টাকা নিয়ে আত্মসাৎ করেছে বলে জানা গেছে। শেষে কোন উপায় না পেয়ে মতিহার থানায় একটি অভিযোগ দায়ের করেছি বলেও জানায় মিজান।
এ ব্যপারে জানতে চাইলে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি), শেখ মোঃ মোবারক জানান, অর্থ প্রতারণার অভিযোগ পেয়েছি। তদন্তভার এসআই মাসুদ রানাকে। তদন্ত শেষে আইনানুগ র‌্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com