বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পল্লী বিদ্যুৎ সমিতির এক সদস্যকে আটকে রাখার অভিযোগ গুরুতর অসুস্থ সাংবাদিক সাইদুরকে দেখতে গেলেন আরইউজে সভাপতি আব্দুল আউয়াল বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান বছরে ৮ মাস ভোগান্তিতে কুমারখালীর ২ ইউনিয়নের ১ লাখ বাসিন্দা ব্রিটিশ আমলের টানেলের নিচে জলাবদ্ধতা  পাবনার সাঁথিয়ায় বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলা ও অগ্নিসংযোগ  ১১টি পেট্রোল বোমা উদ্ধার চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন

মতিহারে ঘরে ঢুকে টিভি চুরি করে নিয়ে গেল চোর!

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী মহানগরীর কাজলা এলাকায় একটি বাড়ির বেড রুমে ঢুকে ৩২ ইঞ্চি (এলইডি) টিলিভিশন চুরি করে নিয়ে গেছে এক অজ্ঞাত চোর।
বৃহস্পতিবার সন্ধা ৭টায় মহানগরীর মতিহার থানার কাজলা কে.ডি ক্লাবের পাশের রাস্তা সংলগ্ন মনি নামের এক ব্যক্তির বাড়িতে এ চরির ঘটনা ঘটে।
এ ঘটনায় ওই রাতেই মনির ছেলে সুলতান মাহমুদ শাওন (২০) বাদী হয়ে নগরীর মতিহার থানায় একটি সাধারণ (ডায়েরী) জিডি করেছেন। শাওন জানায়, সন্ধার দিকে তার মা ও বোন রান্নার কাজে ব্যস্ত ছিলো। পরে ঘরে ঢুকে দেখেন টেলিভিশন নাই। এ সময় তারা সিসি ক্যামেরায় ভিডিও ফুটেজে দেখেন অজ্ঞাত এক যুবক টেলিভিশন ঘাড়ে নিয়ে নিজের মতো করে রাস্তা দিয়ে স্বাভাবিক ভাবে হেঁটে যাচ্ছে এবং তার সাথে একজন যুবতী রয়েছে। পরে তারা বাড়ির আশে পাশে ও এলাকায় খোঁজাখুজি করে না পেয়ে মতিহার থানায় একটি জিডি করেন।
মতিহার থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ রুহুল আমিন বলেন, টিভি চুরি’র ঘটনায় ভুক্তভোগী থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। সিটি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে চোর সনাক্তের চেষ্টা চলছে বলেও জানান ওসি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com