শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন

News Headline :
পাবনা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১কেজি গাঁজা উদ্ধারসহ একজন গ্রেফতার বিএনপির কঠোর অবস্থানের মধ্যেই জামায়াতের সমর্থনে পাবনার ঈশ্বরদীতে নিষিদ্ধ যুবলীগের মিছিল রাজশাহীর শান্তি বিনষ্টের চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি রিটনের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১১ মাসের শিশু অপহৃত, সুস্থ অবস্থায় উদ্ধার ও গ্রেফতার ২ রামেক এলাকায় মোবাইল কোর্টে ৭ জনের কারাদণ্ড  কাশিয়ানীতে বাস-প্রাইভেটকার সংঘর্ষে ঝরল ২ প্রাণ  পাবনা এসআরবি অভিযানে অনলাইন জুয়া খেলা ০৪ জন আসামী গ্রেফতার শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত রাজশাহীতে মামলার ১২ ঘণ্টায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার কুষ্টিয়া জেলা যুবদলের কমিটি ঘোষণায় অভিনন্দন মিছিল

মতিহারে বিপুল পরিমান ইয়াবা-সহ মাদক কারবারী গ্রেফতার ২

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মহানগরীতে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট-সহ দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৩ ডিসেম্বর) দুপুর সোয়া ২টায় মতিহার থানার ডাঁশমারী কলিডোরের মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যালেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলো: মোঃ লালচান আলী (২৬), সে মহানগরীর মতিহার থানার খোঁজাপুর এলঅকার মোঃ জামরুল আলীর ছেলে ও মোঃ শাকিল (২২), সে একই থানার চর শ্যামপুর এলাকার মোঃ মুক্তারের ছেলে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ জামিরুল ইসলাম।
তিনি জানান, গ্রেফতারকৃত মাদক কারবারীরা জিজ্ঞাসাবাদে স্বিকার করেছে, তারা একে অপরের সহযোগিতায় দীর্ঘদিন যাবৎ ইয়াবার ব্যবসা করে আসছে। এ ব্যপারে তাদের বিরুদ্ধে মতিহার থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com