শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

News Headline :
রামেকে ডেঙ্গুতে চার বছরের শিশুর মৃত্যু পাবনা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১কেজি গাঁজা উদ্ধারসহ একজন গ্রেফতার বিএনপির কঠোর অবস্থানের মধ্যেই জামায়াতের সমর্থনে পাবনার ঈশ্বরদীতে নিষিদ্ধ যুবলীগের মিছিল রাজশাহীর শান্তি বিনষ্টের চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি রিটনের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১১ মাসের শিশু অপহৃত, সুস্থ অবস্থায় উদ্ধার ও গ্রেফতার ২ রামেক এলাকায় মোবাইল কোর্টে ৭ জনের কারাদণ্ড  কাশিয়ানীতে বাস-প্রাইভেটকার সংঘর্ষে ঝরল ২ প্রাণ  পাবনা এসআরবি অভিযানে অনলাইন জুয়া খেলা ০৪ জন আসামী গ্রেফতার শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত রাজশাহীতে মামলার ১২ ঘণ্টায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

মতিহারে ভুয়া সেনা কর্মকর্তা গ্রেফতার

Reading Time: 2 minutes

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
মেজর পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে রাজশাহী এক প্রতারককে গ্রেফতার করেছে মহানগরীর মতিহার থানা পুলিশ। শনিবার (১৬ মার্চ) বিকাল পৌনে ৬ টায় মহানগরীর ঢাকা বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার চিন্তাহরন বিশ্বাস (৩৯), সে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার থলপাড়ার মহেন্দ্র বিশ্বাসের ছেলে। শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ জামিরুল ইসলাম। তিনি জানান, চিন্তাহরন হিন্দু ধর্মের অনুসারী হয়েও মোঃ রোয়ান সিকদার নামে একটি ভুয়া ফেইসবুক আইডি খোলেন। গত ৫ মাস আগে এই ফেইসবুক আইডি ব্যবহার করে সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর সঙ্গে পরিচিত হয়। তখন সে নিজেকে সেনাবাহিনীর মেজর পরিচয় দেয় এবং সেনাবাহিনীর অধীনে ক্যালিফোর্নিয়াতে পিএইচডি করছে বলে জানায়। এছাড়াও বাবা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা,বড় ভাই পুলিশ সুপার, ভাবি মেডিকেলে পড়াশোনা করেন এবং মা-বোন ডাক্তার। এসকল কথা বলে চিন্তাহরন ওই ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন এবং বিয়ের প্রলোভন দেন। একপর্যায়ে সেই ছাত্রীর পরিবারের সদস্যদের সাথেও সখ্যতা গড়ে উঠে তার। সেই সুবাদে চিন্তা হরন ভুক্তভোগী সেই ছাত্রীর দুলাভাইকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরির প্রলোভন দেন। এজন্য চিন্তা হরন ওই পরিবারের কাছ থেকে চলতি বছরের গত (২৭ ফেব্রæয়ারি) থেকে বিভিন্ন সময়ে মোবাইল ব্যাংকিং বিকাশসহ বিভিন্ন মাধ্যমে দুই লক্ষ টাকা নেন। পরে চাকরি না দিয়ে আরও তিন লক্ষ টাকা লাগবে বলে চাপ দিতে থাকেন। চিন্তাহরনের এমন আচরণে ওই ছাত্রীসহ তার পরিবারের সন্দেহ হলে তাঁরা মতিহার থানা পুলিশকে বিষয়টি অবগত করেন।
এমন সংবাদের পরিপ্রেক্ষিতে আরএমপি’র মতিহার বিভাগের উপ-পুলিশ কমিশনার মধুসুদন রায়ের সার্বিক তত্ত¡াবধানে মতিহার থানা পুলিশের একটি দল বিষয়টি নিয়ে অনুসন্ধান শুরু করেন। পরবর্তীতে মতিহার থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ মোবারক পারভেজের নেতৃত্বে সেকেন্ড অফিসার এসআই পলাশ আলী ও সঙ্গীয় ফোর্স ফেসবুকে সেনাবাহিনীর মেজর হিসেবে পরিচয়দাকারী রোহানের প্রকৃত পরিচয় শনাক্ত করে। এরপর কৌশলে চিন্তাহরনকে টাঙ্গাইল থেকে রাজশাহীতে ডেকে এনে শনিবার বিকাল পৌনে ৬টায় তাকে গ্রেফতার করা হয়। চিন্তাহরনের বিরুদ্ধে একই অপরাধে সিলেট মেট্রোপলিটনের শাহপরান থানায় আরও একটি মামলা রয়েছে।
জিজ্ঞাসাবাদে গ্রেফতার প্রতারক চিন্তাহরনক জানায়, সে কখনো নিজেকে সেনাবাহিনীর কিংবা পুলিশের ঊর্ধ্বতন অফিসার বা আত্মীয় পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে থাকে।
এ ব্যপারে গ্রেফতার প্রতারকের বিরুদ্ধে মহানগরীর মতিহার থানায় মামলা দায়ের করা হয়েছে।
রবিবার (১৭ মার্চ) সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ওসি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com