সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

News Headline :
রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময় রাজশাহী নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী-সহ গ্রেফতার ২৫ পাবনা ঈশ্বরদীর মাজদিয়ায় হামলা-অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির দায় অস্বীকার,দোষীদের শাস্তি দাবি রাজশাহীর বিড়ালদহ কলেজে পুরো ক্লাশে একজন ছাত্রী অসন্তোষ প্রকাশ শিক্ষা উপদেষ্টার সকাল প্রি-ক্যাডেট স্কুলে ৫ম শ্রেনীর বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান পাবনায় চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুল ছাত্রের রহস্যজনক আত্মহত্যা কঠোর নিরাপত্তায় পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান রাজশাহীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩ পাবনার ঈশ্বরদীতে জামায়াতের হামলায় ৬ বিএনপি কর্মী গুলিবিদ্ধ জামায়াতের ৪টি বাড়ি ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক 

মতিহারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সিরাজুল গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মহানগরীতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ সিরাজুল ইসলামকে (৪৪) গ্রেফতার করেছে মতিহার থানা পুলিশ। সোমবার (১৫ জানুয়ারি) সকাল ১০টায় মহানগরীর চন্দ্রিমা থানার দায়রা পার্ক মোড়ে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি মোঃ সিরাজুল ইসলাম, সে মহানগরীর মতিহার থানার ধরমপুর কাজলা এলাকার মৃত মানিক মিয়ার ছেলে। সোমবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কিমিশনার (সদর), মোঃ জামিরুল ইসলাম। তিনি জানান, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে মতিহার থানা পুলিশ জানতে পারে, মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সিরাজুল ইসলাম মহানগরীর চন্দ্রিমা থানার দায়রা পার্ক মোড়ে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোঃ মোবারক পারভেজ, এসআই মোঃ আব্দুর রউফ, এসআই সুনিরাম, এসআই আনোয়ার, এসআই পলাশ ও সঙ্গীয় ফোর্স। এদিন দুপুরের আগে গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানা তিনি। উল্লেখ্য, গত (১৪ মার্চ ২০১৭) ১০০গ্রাম হেরোইন-সহ আসামি সিরাজুল ইসলামকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করে রাজশাহীর গোদাগাড়ী থানা পুলিশ। ওই মামলায় বিশেষ দায়রা জজ আদালত রাজশাহী, বিচার শেষে এক রায়ে আসামি সিরাজুল ইসলামকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। সাজা হওয়ার পর আসামি সিরাজুল গ্রেফতার এড়াতে পরিবার নিয়ে নিজ বাড়ি ছেড়ে দেশের বিভিন্ন স্থানে বসবাস করে আসছিলো। সে পেশায় একজন ট্রাক চালক।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com