সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

News Headline :
রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময় রাজশাহী নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী-সহ গ্রেফতার ২৫ পাবনা ঈশ্বরদীর মাজদিয়ায় হামলা-অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির দায় অস্বীকার,দোষীদের শাস্তি দাবি রাজশাহীর বিড়ালদহ কলেজে পুরো ক্লাশে একজন ছাত্রী অসন্তোষ প্রকাশ শিক্ষা উপদেষ্টার সকাল প্রি-ক্যাডেট স্কুলে ৫ম শ্রেনীর বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান পাবনায় চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুল ছাত্রের রহস্যজনক আত্মহত্যা কঠোর নিরাপত্তায় পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান রাজশাহীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩ পাবনার ঈশ্বরদীতে জামায়াতের হামলায় ৬ বিএনপি কর্মী গুলিবিদ্ধ জামায়াতের ৪টি বাড়ি ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক 

মতিহারে সাজাপ্রাপ্ত পলাতক আসামী সোহেল গ্রেফতার

মতিহারে সাজাপ্রাপ্ত পলাতক আসামী সোহেল গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মহানগরীতে সাবদুল ওরফে সোহেল (১৯) নামের মাদক মামলার এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দিনগত রাত সাড়ে ৯টায় মতিহার থানার মিজানের মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সাবদুল ওরফে সোহেল, সে থানার চর-সাতবাড়িয়া এলাকার মৃত কাজিমুদ্দিনের ছেলে। সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন, মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল মালেক। তিনি জানান, গ্রেফতার সোহেল মাদক মামলার এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী। গ্রেফতার এড়াতে সে দীর্ঘদিন যাবত পালিয়ে ছিল। সোমবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, মিজানের মোড় এলাকায় সোহেল অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে মতিহার থানার সেকেন্ড অফিসার এটিএম আশিকুল ইসলাম, এএসআই মোঃ তসলিম উদ্দিন, এএসআই জালাল, এএসআই আপেল ও কন্সটেবল ফিরোজ। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে গ্রেফতার আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে বলেও জানান ওসি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com