বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:২১ অপরাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ সাংবাদিকদের কল্যাণ ও অধিকার রক্ষায় বিএমএসএফকে ঢেলে সাজানো হচ্ছে বোরহানউদ্দিনে যুব রেড ক্রিসেন্টের ১৫ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বুলবুল কলেজ শাখা ছাত্র দলের কর্মসূচি পাবনাকে সংযুক্ত করে ওয়াই টাইপ ব্রিজ হতে যাচ্ছে- শিমুল বিশ্বাস

মতিহারে ৩জন ছিনতাইকারী গ্রেপ্তার; অটো উদ্ধার

মতিহারে ৩জন ছিনতাইকারী গ্রেপ্তার; অটো উদ্ধার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মহানগরীতে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিনজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ছিনতাইকারীদের কাছ থেকে ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার হয়।
বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), সাবিনা ইয়াসমিন।
গ্রেপ্তারকৃতরা হলো: মোঃ শরিফুল ইসলাম (২৬), সে মহানগরীর মতিহার থানার ডাঁশমারী পূর্বপাড়ার মোঃ রফিকুল ইসলামের ছেলে, মোঃ নাজিউর রহমান মৃদুল (২৬), সে একই এলাকার মুনসুর রহমানের ছেলে ও মোঃ তারিফুল ইসলাম ইয়ামিন (২৪), সে মোঃ জয়নালের ছেলে।
নগর পুলিশের মুখপাত্র জানান, নওগাঁ জেলার সাপাহার থানার বাগডাঙ্গা পশ্চিমপাড়ার মোঃ রবিউল ইসলাম একজন অটোরিকশা চালক। সে গত (৬ অক্টোবর) সন্ধ্যায় নগরীর সাহেব জিরো পয়েন্টে তার অটোরিকশায় তিনজন যাত্রী নিয়ে মতিহার থানার খড়খড়ির উদ্দেশ্যে রওনা হয়। খড়খড়িতে কাজ শেষে তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৬নং গেটের কাছাকাছি পৌঁছালে যাত্রীবেশে থাকা গ্রেফতারকৃত ছিনতাইকারীরা পিছন থেকে অটোরিকশা চালক রবিউলকে আঘাত করে। এরপর তারা পাশে একটি গাছে সঙ্গে রবিউলকে বেঁধে রেখে অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায়। রবিউলের ওই অভিযোগে মতিহার থানায় একটি মামলা রুজু হয়। পরে মতিহার থানা পুলিশের একটি দল আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে।
এরই ধারাবাহিকতায় সোমবার (৭ অক্টোবর) দিবাগত রাত পৌনে ১টায় গোপন সংবাদের ভিত্তিতে মতিহার থানার ডাঁশমারী পূর্বপাড়া করিডোর মোড় থেকে আসামি শরিফুল ইসলামকে গ্রেপ্তার করে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি), মোঃ আব্দুল মালেক নেতৃত্বে সেকেন্ড অফিসার এসআই আশিক ও সঙ্গীয় ফোর্স। তার দেওয়া তথ্যমতে আসামি নাজিউর রহমানকে রাত দেড়টায় এবং অপর আসামি তারিকুলকে রাত আড়াইটায় তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে এবং তাদের দেওয়া তথ্যমতে আসামি নাজিউর রহমানের বাড়ির পাশে একটি নির্মাণাধীন বিল্ডিং থেকে ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার হয়। গ্রেফতার আসামিরা সংঘবদ্ধ ছিনতাইকারী। মঙ্গলবার তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com