বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

মদনে সমাবেশে যাওয়ার পথে বিএনপির ৮ নেতাকর্মী গ্রেফতার

Reading Time: < 1 minute

রিপন কান্তি গুণ,নেত্রকোনাঃ
নেত্রকোনার মদন থেকে বিএনপির ‘ঢাকার তারুণ্যের সমাবেশে’ যোগ দিতে ঢাকা উদ্দেশ্যে যাওয়ার পথে বিএনপির ৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২১ জুলাই) দিনগত রাতে মদন-কেন্দুয়া সড়কের বাররি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া নেতাকর্মীরা হলেন, মদন উপজেলার নায়েকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অলিউর রহমান খান লিটন, চানগাও ইউনিয়ন যুবদলের সভাপতি ফকির রাহিম উদ্দিন, বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান তালুকদার হীরা, যুবদল নেতা গোলাম মোত্তুজা খান পাখি, নূরুল আমীন, দেলোয়ার জাহান রতন, কামরুল আলম ও উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহব্বায়ক আতাউল হক হিমেল।এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিএনপির একাধিক নেতা জানান, বিএনপির ডাকা ‘তারুণ্যের সমাবেশে যোগ দিতে সারাদেশ থেকেই বিএনপির নেতাকর্মীরা ঢাকায় উদ্দেশ্যে যাত্রা শুরু করে। কিন্তু বিএনপির নেতাকর্মীরা সমাবেশে যাতে অংশ নিতে না পারে সেজন্য শুক্রবার রাতে পুলিশ উপজেলার বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে গ্রেফতার অভিযান চালায়। এ অভিযানে মদন-কেন্দুয়া সড়ক থেকে মদন উপজেলার বিএনপির ৮ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।এ ব্যাপারে মদন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার জানান, সমাবেশে যাওয়ার পথে আমাদের ৮ নেতাকর্মীকে পুলিশ গ্রেফতার করেছে। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি।মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান জানান, আওয়ামীলীগ-বিএনপির সংঘর্ষের মামলায় ৬ আসামি ও হেরন বিল নিয়ে সংঘর্ষের ২ আসামিকে গেফতার করা হয়েছে। আজ শনিবার বিকেলে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com