মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

News Headline :
রূপান্তর পাবনার উদ্যোগে রামানন্দপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত পাবনা ঈশ্বরদীতে ‘সুগন্ধি শুঁকিয়ে’ গৃহবধূর স্বর্ণালঙ্কার নিয়ে উধাও দুই নারী পাবনা ঈশ্বরদীতে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত, বাসচালক পলাতক পাবনার মোল্লা কফিল ফ্যাসিষ্ট আওয়ামীলীগের দোষর থেকে বিএনপি’র দালাল পাবনার আটঘরিয়া পৌরসভায় ১৭ কোটি ৪১ লাখ টাকার বাজেট ঘোষণা রাজশাহীর মোহনপুরে আম নামানোকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ পাবনায় ভেজাল ম্যাজিক মশলা তৈরির কারখানায় অভিযান বিপুল পরিমাণ নকল পণ্য জব্দ একজন আটক রাজশাহী নগরীতে পিতাকে হত্যার মামলার ছেলে রাকিব ঢাকায় গ্রেফতার পাবনা জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড; বাতিলের ঘোষণা  বিক্রি হওয়া ঘরের বরাদ্দ পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা

মনিরামপুর করোনায় মৃতদের দাফন সৎকার করছেন তাকওয়া ফাউন্ডেশন

Reading Time: < 1 minute

আবদুল্লাহ আল মামুন যশোর :
ধর্মীয় ভেদাভেদ ভুলে যশোর মনিরামপুর করোনায় মৃত হিন্দু সম্প্রদায়ের সৎকার করছেন তাকওয়া ফাউন্ডেশনের যশোর জেলা টিম। মনিরামপুর খানপুর ইউনিয়নের সাতনল গ্রামের প্রফুল্ল সরকার(৬২) পিতা মৃত রতন সরকার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মনিরামপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন, মৃতের পরিবার লাশ শ্মশানে নেওয়ার জন্য কাউকে না পাওয়ায় লাশ পড়ে থাকে হাসপাতালে,

খানপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব গাজি মোহাম্মদ আলী এবং মনিরামপুর উপজেলা চেয়ারম্যান জনাবা নাজমা খানম তাকওয়া টিমকে বিষয়টি জানালে টিমের স্বেচ্ছাসেবক দল হাসপাতাল থেকে লাশ রিসিভ করে উপজেলার তাহেরপুর মহাশ্মশানে নিয়ে হিন্দু রীতির প্রতি সম্মান রেখে মৃতের গোসল দিয়ে লাশ চিতায় তুলে দেয়। তাকওয়া টিমের সাথে থেকে সার্বিক ভাবে সহযোগিতা করেন কমিশনার বাবুলাল চৌধুরী, এছাড়াও টিমের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন বিএনপি নেতা আসাদুজ্জামান মিন্টু সাংবাদিক আবদুল্লাহ সোহান। সৎকার কাজে তাকওয়া ফাউন্ডেশনের যে সদস্যগণ উপস্থিত ছিলেন আশরাফ ইয়াছিন মোঃমাহমুদুল হাসান মাওলানা সামছুজ্জামান আবুহুরাইরা আসাদুল্লাহ আল গালিব। এছাড়াও তাকওয়া ফাউন্ডেশনের রয়েছে ২৪ ঘন্টা অক্সিজেন সেবা এবং মুসলমান ও হিন্দু মৃতদের দাফন করে আসছেন করোনার শুরু থেকে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com