মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

মহম্মদপুরে হটলাইন টিমের অক্সিজেন সেবার উদ্ধোধন

Reading Time: < 1 minute

মোঃ কামরুল হাসান, মহম্মদপুর মাগুরা :
হটলাইনে ফোন করা মাত্র আপনার বাড়িতে বিনামূল্যে পৌছে যাবে অক্সিজেন সেবা। এ সেবা দিতে ২৪ ঘন্টা প্রস্তুত হটলাইন টিসের ১৫ জন সদস্য। করোনা ভাইরাস সংক্রমণের এ সময়ে মাগুরা-১ আসনের সংসদ সদস্য আ্যডভোকেটে সাইফুজ্জামান শিখরের ছোট ভাই আসরাফুজ্জামান হিসামের সার্বিক সহযোগিতায় মহম্মদপুরে ২৪ ঘন্টা ফ্রি অক্সিজেন সেবা দিতে মহম্মদপুরে গড়ে তোলা হয়েছে এই হটলাইন টিম। বিনামূল্যে এই অক্সিজেন সেবা পেয়ে শ^াসকষ্টে থাকা রোগীরা কিছুটা হলেও স্বস্তির নিশ^াস ফেনবেন বলে আশা করেছেন অক্সিজেন সেবার উদ্ধোধন করতে আসা প্রশাসনের কর্মকর্তারা। আজ শনিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এই অক্সিজেন সেবার উদ্ধোধন করা হয়। হটলাইন টিমের প্রধান সমন্বনয়ক মহম্মদপুর উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ঈদুল শেখের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভূমি জমির উদ্দীন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কর্মকর্তা ডা. মোকছেদুল মোমিন, অফিসার ইনচার্জ (ওসি) নাছির উদ্দীন, মুফিজুর রহমান মিনা, মো. কামরুল হাসান, নাজনীন রব্বানী, আব্দুল হাই মিয়া প্রমূখ।
করোনাকালীন সময়ে বিনামূল্যে অসহায় মানুষের চিকিৎসা সেবা ও খাদ্য সহযোগীতা করতে মাগুরার মহম্মদপুর উপজেলায় জুলাই মাসের প্রথম দিকে হটলাইন টিমের যাত্রা শুরু হয়। শনিবার দুপুর থেকে এই টিমের সাথে সংযুক্ত হয় ৬টি অক্সিজেন সিলিন্ডার। আমরাফুজ্জামান হিসামের সার্বিক সহযোগিতায় ও আছাদুজ্জামান মেমোরিয়াল ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় ২৪ ঘন্টা ফ্রি সার্ভিস দেবে এই হট লাইন টিমের ১৫ জন সদস্য।
করোনাভাইরাস সংক্রমনের মাত্রা বেড়ে যাওয়ায় মহম্মদপুর উপজেলা সদরসহ প্রত্যন্ত অঞ্চল রয়েছে ঝুকির মধ্যে। করোনার ঝুকিতে গ্রামের সাধারন মানুষ কর্মহীন হয়ে পড়ায় অনেকেই পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন। সংকটময় এই মুহুর্তে অনেকে করোনায় আক্রান্ত হয়ে অক্সিজেনের অভাবে মারা যাচ্ছেন। এই পরিস্থিতি মোকাবেলায় হটলাইন টিম সার্বক্ষণিক ফ্রি অক্সিজেন সেবা প্রদান করবে বলে সংগঠনটির কর্মীদের কাছ থেকে জানা গেছে। এ ছাড়া হটলাইন টিমে কল করলেই মানুষের চাহিদা মত তাৎক্ষণিত সেবা প্রদান করবে। এছাড়া মধ্যবিত্ত শ্রেণীর যারা লোকচক্ষুর আড়ালে অসহায় জীবন-যাপন করছেন গোপনে তাদের তালিকা প্রনয়ন করে তাদের খাদ্য সহযোগিতা করে আসছেন এই হটলাইন টিমের সদস্যরা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com