বুধবার, ০১ Jul ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবা ও লক্ষাধীক টাকার জাল নোটসহ মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু নীলফামারীর কিশোরগঞ্জে বোরো ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ সুবিধা পাচ্ছে ব্যবসায়ী সিন্ডিকেট রূপান্তর পাবনার উদ্যোগে রামানন্দপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত পাবনা ঈশ্বরদীতে ‘সুগন্ধি শুঁকিয়ে’ গৃহবধূর স্বর্ণালঙ্কার নিয়ে উধাও দুই নারী পাবনা ঈশ্বরদীতে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত, বাসচালক পলাতক পাবনার মোল্লা কফিল ফ্যাসিষ্ট আওয়ামীলীগের দোষর থেকে বিএনপি’র দালাল পাবনার আটঘরিয়া পৌরসভায় ১৭ কোটি ৪১ লাখ টাকার বাজেট ঘোষণা রাজশাহীর মোহনপুরে আম নামানোকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ পাবনায় ভেজাল ম্যাজিক মশলা তৈরির কারখানায় অভিযান বিপুল পরিমাণ নকল পণ্য জব্দ একজন আটক

মহম্মদপুর করোনায় স্বামীর মৃত্যুর ১৭ দিন পর স্ত্রীর মৃত্যু

Reading Time: < 1 minute

কামরুল হাসান মহম্মদপুর মাগুরা:
মাগুরার মহম্মদপুরে করোনায় স্বামীর মৃত্যুর ১৭ দিনের মাথায় তাঁর স্ত্রী সাজেদা ইয়াসমিনের মৃত্যু হয়েছে। স্বামী অবসরপ্রাপ্ত সেনা সদস্য সিদ্দিক শিকদার গত ১৬ জুলাই করোনায় আক্রান্ত হয়ে ঢাকার সিএমএইস এ মারা যাওয়ার পর আজ মঙ্গলবার ভোর সাড়ে ৬ টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্ত্রী সাজেদা। করোনায় আক্রান্ত হয়ে তিনি ১০ দিন ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত সিদ্দিক শিকদার উপজেলার বালিদিয়া গ্রামের মৃত সিরাজুল ইসলাম শিকদারের বড় ছেলে।
জানা গেছে, ১৬ সিদ্দিক শিকদারের মৃত্যুর পর তার স্ত্রী সাজেদা ইয়াসমিন (৫৩) সহ দুই মেয়ে মুন্নি (১৯), সামিয়া (৬) ছেলে প্রিন্স (২৯) এবং ছেলের বউ সুমা (২৫) করোনা আক্রান্ত হলে ঢাকার উত্তরার হাইকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে তিনজন সুস্থ্য হয়ে বাড়ি ফিরলেও সাজেদার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন থাকেন। গতকাল মঙ্গলবার ভোরে তিনি সেখানে মারা যান।
নিহতের ভাই ইউনুচ শিকদার জানান, ১৭ দিন আগে (১৬ জুলাই) ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। করোনা মহামারিতে মা–-বাবাকে হারিয়ে সাবেক সেনা সদস্য দম্পতির এক ছেলে ও দুই মেয়ে ১৭ দিনের ব্যবধানে মা-বাবার মৃত্যুতে দিশেহারা হয়ে বারবার মুর্ছা যাচ্ছে অন্যদিকে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com