বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

মহানগরীতে কমিশনার কাপ ফুটবল ভলিবল ও হ্যান্ডবল টুর্নামেন্টের উদ্বোধন

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী রাজশাহী:
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আরএমপি পুলিশ লাইন্স মাঠে কমিশনার কাপ ফুটবল, ভলিবল ও হ্যান্ডবল টুর্নামেন্ট-২০২৩ শুরু হয়েছে।শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৪টায় আরএমপি পুলিশ লাইন্স মাঠে কমিশনার কাপ ফুটবল, ভলিবল ও হ্যান্ডবল টুর্নামেন্ট-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নগর পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যগণ বিভিন্ন দলে বিভক্ত হয়ে এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছেন।পুলিশ কমিশনার বলেন, অপরাধ নিয়ন্ত্রণ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার পাশাপাশি সুস্থ্য থাকার জন্য নিয়মিত খেলাধুলা ও শরীর চর্চা করতে হবে। বাংলাদেশ পুলিশের ফুটবল, ভলিবল, হ্যান্ডবল ও ক্রিকেট টিম জাতীয় পর্যায়ে অনেক ভালো খেলছে। বাংলাদেশ পুলিশের খেলাধুলার একটা সোনালী অতীত রয়েছে, আমি মনে করি সেটা আবার ফিরে এসেছে।এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ সাইফউদ্দীন শাহীন, আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের খেলোয়াড়বৃন্দ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com