শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

News Headline :
ধূমপায়ীদের সরকারি চাকরিতে অযোগ্য ঘোষণার দাবি বদলগাছীতে কৃষি অফিসের নীরবতায় থামছে না সার পাচার ডিলারের প্রতিনিধি আটক পাবনা ঈশ্বরদীতে এএসআই সুজাউল হত্যা মামলার পলাতক আসামি অস্ত্র-ইয়াবাসহ গ্রেফতার পাবনায় শিক্ষার্থীসহ বিভিন্ন জনগোষ্ঠীর সমকামির সংখ্যা ১ হাজার ৬শ বাড়ছে এইডস বিশ্বকাপ উন্মাদনায় কুষ্টিয়ায় আর্জেন্টিনা সমর্থকদের নজরকাড়া আনন্দ র‌্যালি পাবনা জেলা পুলিশের আটঘরিয়া থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত। র‌্যাবের অভিযানে ধর্ষণ মামলার ২ আসামী গ্রেফতার তানোরে বিএমডিএ’র উদ্যোগে খালপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি পাবনা জেলায় চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২ জন গ্রেপ্তার পাবনা থানা পুলিশের চেকপোস্ট পরিচালনা

মহানগরীতে প্রতিবন্ধী নারীকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিলো পুলিশ

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মহানগরীতে মোসাঃ বিলকিস খাতুন বিথি (৪২) নামের এক প্রতিবন্ধী নারীকে উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে মহানগীর শাহমখদুম থানার পবা নতুনপাড়া এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মানসিক প্রতিবন্ধী মোসাঃ বিলকিস খাতুন বিথি (৪২), সে মহানগরীর নওদাপাড়া এলাকার মোঃ সাইদুর রহমানের স্ত্রী।
মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ জামিরুল ইসলাম। তিনি জানান, মঙ্গলবার দুপুরে শাহমখদুম থানার এএসআই দিপ্ত রায় ও সঙ্গীয় ফোর্স জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পান শাহমখদুম থানার পবা নতুনপাড়া সোনার বাংলা নার্সারির পাশে এক নারী উদ্দেশ্যহীন ভাবে ঘোরাফেরা করছেন। সংবাদ পেয়ে তারা দুপুর সাড়ে ৩টায় সেখানে উপস্থিত হয়ে ওই নারীর নাম ঠিকানা জানতে চান। তিনি নাম ঠিকানা বলতে না পারলে তাকে থানায় নিয়ে আসেন। এরপর শাহমখদুম থানার অফিসার ইনচার্জ মোঃ ইসমাইল হোসেন ওই নারীর সঙ্গে কথা বলে বুঝতে পারেন সে নারী মানসিক প্রতিবন্ধী। তখন তাঁর পরিচয় জানার জন্য অফিসার ইনচার্জ তাৎক্ষণিক থানা এলাকার কাউন্সিলর ও স্থানীয়দের অবগত করেন এবং বিভিন্ন ভাবে পরিচয় চেষ্টা অব্যাহত রাখেন।
এক পর্যায়ে সংবাদ পেয়ে বিকেল সাড়ে ৫টায় বিলকিস খাতুনের স্বামী মোঃ সাইদুর রহমান শাহমখদুম থানায় আসলে অফিসার ইনচার্জ তাকে তার স্বামীর কাছে তুলে দেন। বিলকিস খাতুনের পরিবার বিলকিসকে ফিরে পেয়ে অত্যন্ত আনন্দিত। তারা মহানগরীর শাহমখদুম থানা পুলিশকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com