সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

News Headline :
রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময় রাজশাহী নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী-সহ গ্রেফতার ২৫ পাবনা ঈশ্বরদীর মাজদিয়ায় হামলা-অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির দায় অস্বীকার,দোষীদের শাস্তি দাবি রাজশাহীর বিড়ালদহ কলেজে পুরো ক্লাশে একজন ছাত্রী অসন্তোষ প্রকাশ শিক্ষা উপদেষ্টার সকাল প্রি-ক্যাডেট স্কুলে ৫ম শ্রেনীর বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান পাবনায় চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুল ছাত্রের রহস্যজনক আত্মহত্যা কঠোর নিরাপত্তায় পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান রাজশাহীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩ পাবনার ঈশ্বরদীতে জামায়াতের হামলায় ৬ বিএনপি কর্মী গুলিবিদ্ধ জামায়াতের ৪টি বাড়ি ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক 

মহানগরীতে ফেনসিডিল-সহ ৮জন পেশাদার জুয়াড়ীকে গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী :
রাজশাহী মহানগরীতে ৫ বোতল ফেনসিডিল-সহ ৮জন পেশাদার জুয়াড়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার (১৫ মার্চ) দিন গত রাত পৌনে ১টায় মহানগরীর বোয়ালিয়া থানাধীন স্টেডিয়ামের মেইন গেটের পশ্চিমে চাটাইপট্টি সংলগ্ন ক্লাব ঘরের ভিতরে জুয়া খেলা অবস্থায় তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩ সেট, ৫২টি বিভিন্ন রংয়ের তাস, জুয়া খেলার আসরে থাকা ১২,৩৪০ টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃত জুয়াড়ী হলো: মোঃ রাজিব (৪২), সে মহানগরীর বোয়ালিয়া মডেল থানার মৃত আমজাদ হোসেনের ছেলে, মোঃ কিসমত আলী (৪৩), একই এলাকার মোঃ রমজান আলীর ছেলে, মোঃ জুয়েল (৩৮), সে মোঃ রইস উদ্দিনের ছেলে, মোঃ জনি রহমান (৪৪), সে মোঃ আখতার হোসেনের ছেলে, মোঃ মেহেদী হাসান (২৮), সে শিরোইল কলোনি পশ্চিমপাড়া এলাকার মৃত আমিরুল ইসলামের ছেলে, মোঃ তুষার আলী (৩০), সে একই এলাকার মোঃ মতিউর রহমানের ছেলে, মোঃ আকাশ (২৭), সে মহানগরীর চন্দ্রিমা থানার বারো রাস্তার মোড় (ছোট বনগ্রাম) এলাকার মোঃ বাদলের ছেলে ও মোঃ রুবেল হোসেন (২৭), সে মহানগরীর রাজপাড়া থানার বহরমপুর এলাকার ভাড়াটিয়া, তার পিতার নাম মৃত আবেদ আলী। শনিবার সকালে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। র‌্যাব জানায়, পেশাদার জুয়ারী ও মাদকসেবী। তারা প্রকাশ্যে জুয়া খেলে ও মাদক সেবন করে। ৫ বোতল ভারতীয় ফেনসিডিল রেখেছিলে সেবনের জন্য বলেও স্বীকার করে তারা। এ ব্যপারে গ্রেফতারকৃত জুয়াড়ীদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক শনিবার দুপুর তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান বোয়লিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি), মোঃ হুমায়ুন কবির।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com