সোমবার, ২৭ Jul ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

মহানগরীতে বিভিন্ন প্রতিষ্ঠানে বিএসটিআই’র মোবাইল কোর্ট জরিমানা আদায়

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে বিএসটিআই। সোমবার (১৬ অক্টোবর) জেলা প্রশাসন, রাজশাহী ও বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর যৌথ উদ্যোগে মহানগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালানা করা হয়।অভিযান পরিচালনাকালে মেসার্স বেলী ফুল অভিজাত মিষ্টি বিপনী, গনকপাড়া, বোয়ালিয়া, রাজশাহী প্রতিষ্ঠানটিকে তার উৎপাদিত ফার্মেন্টেড মিল্ক (মাঠা) পণ্যটির অনুক‚লে বিএসটিআই’র সিএম লাইসেন্স না নিয়ে এবং অত্যন্ত নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে পণ্য উৎপাদন করে। ফলে সেবা গ্রহীতার অর্থ, স্বাস্থ্য ইত্যাদি ঝুঁকির মুখে ফেলবার জন্য ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনের ৫৩ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।অভিযানে নেতৃত্ব প্রদান করেন, জেলা প্রশাসকের কার্যালয়, রাজশাহীর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অয়ন ফারহান শামস। প্রসিকিউটর হিসেবে আদালতকে সহযোগিতা করেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর কর্মকর্তা এ.এফ.এম. হাসিবুল হাসান, ফিল্ড অফিসার (সিএম)। জনস্বার্থে বিএসটিআই’র এ রকম মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ফিল্ড অফিসার।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com