বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

মহানগরীতে ভাড়াটিয়া গুন্ডারা হাতুড়ি দ্বারা আঘাত করে পা থেতলে দিলো যুবকের

Reading Time: 2 minutes

নিজস্ব সংবাদদাতা,রাজশাহী:
রাজশাহী মহানগরীতে পাওনা টাকা সংক্লান্ত ঘটনাকে কেন্দ্র করে মোঃ মিঠু নামের এক ব্যক্তি তার ভাড়া করা গুন্ডাদের হুকুম দিয়ে হাতুড়ি ও রড দ্বারা আঘাত করে পা থেতলে গুরুতর আহত করেছে নুরুন নবী চাঁদ নামের এক যুবককের।এ ঘটনায় সোমবার বিকাল ৫টায় মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় ভুক্তভোগী চাঁদ বাদি হয়ে একটি আভিযোগ দায়ের করেছে।ভুক্তভোগী নুরুন নবী চাঁদ (৩৮), তিনি মহানগরীর বোয়ালিয়া মডেল থানার বোসপাড়া এলাকার মৃত নূরুল হুদার ছেলে।অভিযুক্ত পাওনাদার হলেন, মহানগরীর কাটাখালী থানার মাসকাটা দিঘী মধ্যপাড়া এলাকার মৃত নাজিম উদ্দিনের ছেলে মিঠু এবং মিঠুর ছেলে মোঃ নেহাল আলী।মিঠুর ভাড়াটিয়া গুন্ডারা হলেন, মহানগরীর বোয়ালিয়া মডেল থানার রাজারহাতা এলাকার মোঃ রফিকুল ইসলাম ইমন (৪৫), একই থানার দরগা পাড়া এলাকার মোঃ ফায়সাল (৩০),মোঃ সানোয়ার শুভ (২৮) সহ অজ্ঞাত ২/৩ জন।অভিযোগের বরাত দিয়ে জানা যায়, রবিবার (১৫ অক্টোবর) বিকাল সাড়ে ৫টায় মহানগরীর বোয়ালিয়া মডেল থানার কাদিরগঞ্জ পদ্মা প্রেসক্লাবে বসে ছিলেন ভুক্তভোগী চাঁদ। এ সময় মিঠু ও তার ভাড়া করা গুন্ডাবাহিনী সেখানে গিয়ে চাঁদকে ডাকে। এরপর তারা কৌশলে মালোপাড়া ভ‚বন মোহন পার্ক “নিউ ইয়র্ক” হোটেলের ৩য় তলায় ডেকে নিয়ে যায় চাঁদকে। সেখানে পাওনা টাকা লেনদেনের বিষয়ে কথাবার্তার একপর্যায়ে চাঁদকে চারদিক থেকে ঘিরে এলোপাথাড়ীভাবে কিল, ঘুষি মারতে থাকে। ভাড়াটিয়া গুন্ডা ইমন লোহার হাতুড়ি দ্বারা বাম পায়ের হাটুর উপর আঘাত করে থেতলে রক্তাক্ত জখম করে। অন্যান্য গুন্ডারা জিআই পাইপ, লোহার রড ও হাতুড়ি দ্বারা শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে এবং প্যান্টের পকেট থেকে নগদ ১৭ হাজার ছিনিয়ে নেয়। ব্যপক আঘাতে চাঁদ অসুস্থ হয়ে পড়ে যান। খবর পেয়ে মালোপাড়া ফাঁড়ির পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা পালিয়ে যায়। এ সময় পুলিশ তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরে সোমবার বোয়ালিয়া মডেল থানায় একটি অভিযোগ করেন আহত নূরুন নবী চাঁদ।এ ব্যপারে জানতে চাইলে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোহরাওয়ার্দী বলেন, যুবককে পিটিয়ে গুরুতর আহতের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নূরুন নবী চাঁদ। তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com