রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

মহানগরীতে সিআইডির হাতে গ্রেফতার সাবেক কাউন্সিলর পল্টু

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মহানগরীতে জালয়াতির অভিযোগে সাবেক কাউন্সিলর মোঃ তরিকুল আলম পল্টুকে (৫২) গ্রেফতার করেছে সিআইসি পুলিশ। তিনি রাসিক (২৫ নং) ওয়ার্ড সাবেক কাউন্সিলর। গত বৃহস্পতিবার তাকে নগরীর বোয়ালিয়া থানার তালাইমারী এলাকা থেকে তাকে গ্রেফতার করে রাজশাহীর সিআইডি পুলিশ পরিদর্শক আনিছুর রহমান ও সঙ্গীয় ফোর্স। গ্রেফতার তরিকুল আলম পল্টুকে, তিনি মহানগরীর বোয়ালিয়া মডেল থানার তালাইমারী এলাকার মৃত আশরাফুল আলমের ছেলে। শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন সিআইডি পুলিশ পরিদর্শক আনিছুর রহমান, তিনি জানান, সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে মহানগরীর বোয়ালিয়া মডেল থানার মামলা নং- ৯৪, তারিখ ৩০/০১/২০১৯ ধারা ৪০৬/৪২০/৪৬৮/৪৭১/৩২৩/৫০৬/১১৪ দঃ বিঃ মামলা চলমান রয়েছে। জানা গেছে, মামলার আসামী তরিকুল আলম পল্টু কাউন্সিলর থাকাকালে ১৯৯৭ সালে রামচন্দ্রপুর মৌজার জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য জনৈক সোহরাব-সহ তার ভাইয়েরা তার নিকট গেলে দ্বিতীয় পক্ষ জনৈক আজিজুল আলম ও তার মুহুরী আব্দুল গণির সাথে যোগসাজসে সালিশ নামার পরিবর্তে একটি না দাবি পত্র তৈরি করে ৩ ভাইয়ের টিপসহি নেয়। একই সময় অন্য দুই ভাই এবং এক বোন অনুপস্থিত থাকলেও তাদের টিপসহি জালিয়াতি করে নাদাবি পত্র তৈরি করে। কাউন্সিলর পল্টু নাদাবি পত্রটি সঠিক মর্মে প্রত্যয়ন করে বিরোধীও সম্পত্তি খারিজ করার জন্য সুপারিশ করে স্বাক্ষর করেন। ওই সম্পত্তি জনৈক লিটন ক্রয় করে দখল বুঝে নিতে গেলে আজিজুল আলমের ছেলে ও মেয়েরা কাউন্সিলর পল্টুর উপস্থিতে তাকে মারধর করে। পরে কাউন্সিলরের সুপারিশের ভিত্তিতে আজিজুল আলিমের ছেলেরা বিরোধীও সম্পত্তি খারিজ করে। এ বিষয়ে ভুক্তভোগীরা বোয়ালিয়া মডেল থানায় একটি মামলা দায়েরে করেন। মামলাটি বিজ্ঞ আদালত কর্তৃক তদন্তভার সিআইডির নিকট হস্তান্তর করা হয়। দীর্ঘ তদন্ত শেষে সাবেক কাউন্সিলর পল্টুকে গ্রেফতার করে সিআইডি পুলিশ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com