মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

মহানগরী’র কাটাখালীতে হেরোইনসহ ২জন গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মহানগরীতে হেরোইন-সহ দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ মার্চ) সন্ধ্যায় নগরীর কাটাখালী থানাধীন শ্যামপুর পশ্চিমপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করে কাটাখালী থানার অফিসার ইনচার্জ মোঃ তৌহিদুর রহমান, এসআই মোসাঃ সেলিনা খাতুন, এসআই টিএম সেলিম রেজা ও সঙ্গীয় ফোর্স। এ সময় তাদের কাছ থেকে ১১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত হলো: মোঃ এরশাদুল (৪০), সে মহানগরীর মতিহার থানার মির্জাপুর আনিসের মোড় এলাকার মৃত আব্দুল গণির ছেলে ও মোঃ শহিদুল ইসলাম (৩০), সে নওগাঁ জেলার মান্দা থানার বিজয়পুর মধ্যপাড়া গ্রামের মোঃ নাদু মোল্লার ছেলে। শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ জামিরুল ইসলাম। তিনি জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৪টি মামলা রয়েছে। এ ব্যপারে তাদের বিরুদ্ধে কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com