শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পল্লী বিদ্যুৎ সমিতির এক সদস্যকে আটকে রাখার অভিযোগ গুরুতর অসুস্থ সাংবাদিক সাইদুরকে দেখতে গেলেন আরইউজে সভাপতি আব্দুল আউয়াল বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান বছরে ৮ মাস ভোগান্তিতে কুমারখালীর ২ ইউনিয়নের ১ লাখ বাসিন্দা ব্রিটিশ আমলের টানেলের নিচে জলাবদ্ধতা  পাবনার সাঁথিয়ায় বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলা ও অগ্নিসংযোগ  ১১টি পেট্রোল বোমা উদ্ধার চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন

মহানগরীর ফোরলেন সড়কের কার্পেটিং কাজ পরিদর্শনে রাসিক মেয়র

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী :
রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় নগরীর কাশিয়াডাঙ্গা মোড় হতে কাঠালবাড়িয়া মোড় পর্যন্ত ফোরলেন সড়কের কার্পেটিং কাজ পরিদর্শন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।গত শনিবার দুপুরে চলমান সড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন সিটি মেয়র। নগরীর কাশিয়াডাঙ্গা মোড় হতে কাঠালবাড়িয়া মোড় পর্যন্ত দুই লেনের সড়কটি ফোরলেনে উন্নীত করা হয়েছে। প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে দুইলেনের সড়কটি উন্নয়ন করে ৪৮ ফুট প্রশস্ত, দৈর্ঘ্য ৯শ মিটার। এছাড়াও রাস্তার উভয়পাশে ড্রেনসহ ফুটপাত ও ডিভাইডার কাজ করা হয়েছে। খূব শীঘ্রই কাঠালবাড়িয়া মোড় হতে হাইটেক পার্ক কোর্ট ঢালুর মোড় পর্যন্ত সড়কটি ফোরলেনে উন্নীতকরণ করা হবে।  পরিদর্শনকালে রাসিকের প্যানেল মেয়র-২ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, প্যানেল মেয়র-৩ ও ১নং সংরক্ষিত আসনের কাউন্সিলর তাহেরা খাতুন, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মোঃ মাহমুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন, সহকারী প্রকৌশলী মোকাম্মেল আলী, সহকারী প্রকৌশলী সায়েরা কাউসারী, উপ-সহকারী প্রকৌশলী ফররুখ আহমেদ, কার্যসহকারী রবিউল ইসলাম বাবু, ঠিকাদারী প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী শামসুজ্জামান রতন ও আব্দুস সালাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com