মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

মহানগরীর ভদ্রায় বাসের চাকায় পিষ্ট হয়ে এক শিশুর মৃত্যু

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী নগরীর ভদ্রা মোড়ে বাসচাপায় মারিয়া আক্তার যুঁথি (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ভদ্রা এলাকায় বেশ কয়েকটি বাস ভাঙচুর করা হয়েছে। পরে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুর দেড়টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
নিহত শিশু মারিয়া আক্তার যুঁথি, সে মহানগরীর চন্দ্রিমা থানার মেহেরচÐী এলাকার হাসান মোল্লার মেয়ে। বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী মাসুদ জানান, মঙ্গলবার দুপুরে ভদ্রা মোড়ে ব্যাটারিচালিত রিকশা থেকে নামার সময় পেছন থেকে আসা একটি বাস অটোকে ধাক্কা দেয়। এ সময় শিশু মারিয়া সড়কে ছিটকে পড়লে বাসটি তাকে চাপা দিয়ে দ্রæত চলে যায়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে কয়েকটি বাস ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। তবে বাস ও চালককে আটক করা যায়নি। সিসি ক্যামেরা দেখে বাসটি শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com