বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

মহানগরীর মেহেরচন্ডি এলাকায় বহিষ্কৃত ছাত্রলীগ নেতার হামলায় আহত যুবলীগ নেতা

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা,রাজশাহী:
রাজশাহী মহানগরীতে বহিষ্কৃত ছাত্রলীগ নেতা তারিকুল ইসলাম ওরফে তরিক এবং তার সশস্ত্র ক্যাডারদের হামলায় আনোয়ার হোসেন মানিক নামের এক যুবলীগ নেতা আহত হয়েছেন।বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মহানগরীর মেহেরচণ্ডি দায়রাপাকের মোড়ে এ ঘটনা ঘটে।রাজশাহী মহানগর যুবলীগের জনশক্তি ও কর্মসংস্থানবিষয়ক সম্পাদক মানিককে সংকটাপন্ন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহত যুবলীগ নেতা মানিক জানান, আগামী ২৬ সেপ্টেম্বর রাজশাহী মহানগর যুবলীগের সম্মেলন। সম্মেলনের জন্য তিনি দলীয় কার্যালয় থেকে বাড়ি ফিরছিলেন। মেহেরচণ্ডি এলাকায় পৌঁছলে রাজশাহী মহানগর ছাত্রলীগের সদ্য বহিষ্কৃত শিক্ষা ও পাঠচক্র সম্পাদক তরিকের নেতৃত্বে শাকিল, আশিক, সনেট, অপু, আরিফ আদর এবং রুবেলসহ ৮-১০ জন তার পথরোধ করে।এর পর তরিক ও শাকিল রিভলবার বের করে। একপর্যায়ে তরিকের অন্য সহযোগী আশিক ও সনেট তার পেটে ছুরিকাঘাত করার চেষ্টা করে। এ সময় তিনি হাত দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করেন। ফলে হাতে ছুরির আঘাতে আহত হন। এ ছাড়া তার মাথার সামনের অংশে ছুরিকাঘাত করা হয় এবং মাথার পেছনে লাঠির দ্বারা আঘাত করা হয়।এ ব্যাপারে মহানগরীর চন্দ্রিমা থানার ওসি মাহাবুবুর রহমান জানান, ঘটনাটি শুনেছি। এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।এর আগে, মাদক, অস্ত্র এবং ছিনতাইয়ের ঘটনায় তরিককে গত ১৯ আগস্ট ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি বহিষ্কার করেছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com