বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

News Headline :
বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমান জ্বালানি তেল জব্দ অস্ট্রেলিয়ার ভিসার প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ: কিশোরগঞ্জে যুবক আকাশের প্রতারণার অভিযোগ নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে তিন মাসের অন্তঃসত্ত্বা নারী মৃত্যু রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে

মহানগরীর সৌন্দর্যবর্ধন গাছ কাটার সাথে জড়িত একজন গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মহাগরীর কাশিয়াডাঙ্গা থানার সায়েরগাছা হতে কাশিয়াডাঙ্গা মোড় পর্যন্ত বিভাজকের
সৌন্দর্যবর্ধন গাছ কাটার ঘটনায় মোঃ নাইম ইসলাম নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার রাতে কাশিয়াডাঙ্গা থানার সায়েরগাছা মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি মোঃ নাইম ইসলাম (২৪), সে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হলদার পাড়ার মোঃ নসিমুদ্দিনের ছেলে।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ জামিরুল ইসলাম। তিনি জানান, বুধবার (২৫ অক্টোবর) দুপুর সোয়া ১২টায় অজ্ঞাতনামা ১০-১২ জন মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার সায়েরগাছা হতে কাশিয়াডাঙ্গা মোড় পর্যন্ত বিভাজকের সৌন্দর্যবর্ধন গাছ কেটে প্রায় আড়াই লক্ষ টাকার ক্ষতিসাধন করে ক্ষতি করেছে এবং কিছু গাছ
চুরি করে নিয়ে গেছে। সংবাদ পেয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের কর্মকর্তা সেখানে উপস্থিত হয়ে তাদের গাছ কাটতে নিষেধ করে। তখন আসামিরা তাদের বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করে। এ ঘটনায়
রাজশাহী সিটি কর্পোরেশনের পরিবেশ উন্নয়ন সহকারী সৈয়দ মাহমুদ- উল-ইসলামের অভিযোগের প্রেক্ষিতে কাশিয়াডাঙ্গা থানায় একটি
মামলা রুজু হয়।মামলা পর ওই রাতেই অভিযান পরিচালনা চালিয়ে কাশিয়াডাঙ্গা থানার সায়েরগাছা মোড় থেকে মোঃ নাইম ইসলামকে গ্রেফতার করে কাশিয়াডাঙ্গা থানার সেকেন্ডে অফিসার এসআই মোঃ ইমরান হোসেন ও সঙ্গীয় ফোর্স।জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি গাছ কাটার ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে এবং তার সাথে থাকা বেশ কয়েক জনের নাম ঠিকানা প্রকাশ করে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।বৃহস্পতিবার সকালে গ্রেফতার আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com