শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

News Headline :
পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা জাতীয় বাজেট দেশের গুরুত্বপূর্ণ দলিল; প্রফেসর ড. মো. ফজলুল হক পাবনার আটঘরিয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি নওগাঁর বদলগাছীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫ টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে চলছে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ড  রাজশাহীর বিনোদপুরে দুই রেস্তোরাঁয় হামলা, বিস্ফোরণ: দুই মামলায় জামায়াত নেতা-সহ ৩০ জন আসামী নগরীর মেহেরচন্ডী এলাকায় বাবাকে হত্যা করে পালালো রাবি শিক্ষার্থী কিশোরগঞ্জে মানবেতর জীবনযাপন অনাহারে দিন কাটছে বৃদ্ধ দুর্গাচরণের

মহানবী (সা.)-কে কটুক্তির অভিযোগে পাবনার চাটমোহরে যুবক গ্রেপ্তার

মহানবী (সা.)-কে কটুক্তির অভিযোগে পাবনার চাটমোহরে যুবক গ্রেপ্তার

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা চাটমোহর পাবনা :
মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে অবমাননাকর ও ইসলাম ধর্ম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় আতিকুর রহমান সাগর (৩২) নামক এক যুবককে গ্রেপ্তার করেছে চাটমোহর থানা পুলিশ। এলাকাবাসীর তোপের মুখে বৃহস্পতিবার সকালে আতিকুর রহমান সাগর নিজেই চাটমোহর থানায় চলে আসেন। থানা পুলিশ তাকে গ্রেপ্তার দেখায়। গ্রেপ্তারকৃত যুবক উপজেলার হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাবেক সভাপতি ও বড়ুরিয়া গ্রামের আতাউর রহমান ওরফে চাঁদ মন্ডলের ছেলে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার স্টারমোড় এলাকায় একটি মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয় আতিকুর রহমানের দৃষ্টান্তমূল শাস্তির দাবিতে। জানা গেছে, আতিকুর রহমান সাগর বুধবার (৯ অক্টোবর) তার আতিকুর রহমান সাগর নামক ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্ম অবমাননাকর দুইটি স্ট্যাটাস দেয়। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে ধর্মপ্রাণ মুসুল্লীরা ক্ষোভে ফেটে পরেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তার শাস্তির দাবি করেন। উপজেলার মথুরাপুর গ্রামের শেখ জাবে আল শিহাব নামক এক যুবক জানান, বৃহস্পতিবার সকালে আমরা কিছু মানুষ আতিকুর রহমান সাগরের বাড়িতে গিয়ে তার বাবার নিকট অভিযুক্ত আতিকুর রহমানের অবস্থান সম্পর্কে জানতে চাইলে তিনি জানেন না বলে জানান। মোবাইল ফোনটি কোথায় আছে জানতে চাইলে তিনি জানান ইসলাম নামক এক ব্যক্তির নিকট রয়েছে। আমরা পার্শ্ববর্তী হরিপুর বাজারে গিয়ে ইসলামের নিকট এ ব্যাপারে জানতে চাই। আতিকুর রহমান সাগরকে থানায় সোপর্দ করতে বলি এবং ইসলামের দোকানে অবস্থান করি। আনুমানিক ২০ মিনিট পর ইসলাম আমাদের জানান আতিকুর রহমান সাগরকে থানায় পাঠানো হয়েছে। পরে আমরা থানায় এসে ডিউটি অফিসারের রুমে তাকে দেখতে পাই এবং এ ব্যাপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলি। স্থানীয় ইউপি সদস্য মোজাম্মেল হোসেন বলেন, ফেসবুকে ইসলাম ধর্ম অবমাননাকর স্ট্যাটাস দেওয়ার কথা শুনেছি।
চাটমোহর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল আলম জানান, অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন এবং পরবর্তী প্রয়াজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com