শনিবার, ২৫ Jul ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

News Headline :
বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, নেপথ্যের গডফাদারদের খুঁজছে ডিএনসি পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন তিন সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫ মাদকসেবী আটক

মহামান্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন এর সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

Reading Time: < 1 minute

আর.কে আকাশ,পাবনা:
মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এর সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৮ অক্টোবর বাদ মাগরিব কালাচাঁদপাড়ায় রেবেকা মমতাজ ফাউন্ডেশন এর আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় সেভেন স্টার গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব ইমদাদুল হক মধুর সভাপতিত্বে ও রেবেকা মমতাজ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি ইমরান খান মানিকের পরিচালনায় বক্তব্য রাখেন শফিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব শফিকুল ইসলাম খান। এসময় পাবনা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম খান ওমর, সেভেন স্টার গ্রুপের পরিচালক ফিরোজ হোসেন লালু, আওয়ামী লীগ নেতা দেওয়ান মফিজুল ইসলাম, বিশিষ্ট্য ব্যবসায়ী দেলোয়ার হোসেন লালু, সাদান শামীম সাদ, এটিএন বাংলার পাবনা জেলা প্রতিনিধি মোঃ মোবারক বিশ্বাস, হৃদয়ে পাবনার আহবায়ক আর কে আকাশসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মহামান্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন এর সুস্থতা কামনায় মোনাজাত পরিচালনা করেন আল-হেলাল জামে মসজিদের পেশ ঈমাম মাওলানা মোঃ আল আমিন। উল্লেখ্য উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন মহামান্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। ১৫ দিনের সফরে রাষ্ট্রপতি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নেবেন। সোমবার সকাল ৮টা ৫০ মিনিটে রাষ্ট্রপতিকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করেন। ১৫ দিনের সফরে রাষ্ট্রপতি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নেবেন। তার স্ত্রী ড. রেবেকা সুলতানা ও পুত্র মোঃ
আরশাদ আদনান রনি এই সফরে তার সঙ্গে রয়েছেন। সফর শেষে আগামী ৩০ অক্টোবর দেশে ফিরবেন রাষ্ট্রপতি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com