শনিবার, ১৮ Jul ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

মহেশপরে ২ দিনব্যাপী সাহিত্য মেলার উদ্বোধন

Reading Time: < 1 minute

সোহাগ আলী,ঝিনাইদহঃ
সাহিত্যিকদের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে ঝিনাইদহের মহেশপুরে দুই দিনব্যাপী সাহিত্য মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।২৭ জুলাই বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে বেলুন উড়িয়ে উক্ত মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি ঝিনাইদহের জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম।মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে অনুষ্ঠিত দুই দিন ব্যাপী সাহিত্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ কেসি কলেজের সাবেক অধ্যক্ষ ড. বি এম রেজাউল করিম।বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, পৌর মেয়র আব্দুর রশিদ খান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. তপন কুমার রায়, বেগবতী সম্পাদক সুমন শিকদার, যশোর আব্দুর রাজ্জাক কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তপন কুমার গাঙ্গুলী ও ড. ওয়াহেদুল মুরাদ।দুই দিনব্যাপী অনুষ্ঠিত সাহিত্য মেলা প্রাঙ্গনে বিভিন্ন ধরনের ৩০টি ষ্টল দিয়ে সাজানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com