শনিবার, ১৮ Jul ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

মাটিরাঙ্গায় ২২বস্তা ভারতীয় চিনিসহ গ্রেফতার-২

Reading Time: < 1 minute

আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি:
খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গায় সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে চোরাইপথে নিয়ে আসা ভারতীয় চিনিসহ ২ চোরা কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৩ মার্চ) সকাল সাড়ে ৬টায় মাটিরাঙ্গা থানার একটি চৌকস দল বিশেষ অভিযান চালিয়ে পৌরসভার ৩নং ওয়ার্ড পূর্বধলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ভারতীয় ২২বস্তা চিনিসহ মাসুম রানা(২১)ও আল আমিন (১৯) দুই চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে।
এসময় একটি টোল আদায়ের রশিদ ও একটি নীল রংয়ের পিকআপ গাড়ী জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামী হলো, মাসুম রানা(২১), পিতা-মৃত আমানুল্লাহ, আল আমিন(১৯), পিতা-মৃত মালু মিয়া, উভয়ে সাং-সিংহপাড়া, ১নং ওয়ার্ড, তবলছড়ি ইউপি,এর বাসিন্দা।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কমল কৃষ্ণ ধর বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে যথা সময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com