মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

মাটিরাঙ্গায় ৪৫বস্তা চিনি বোঝাই ট্রাক জব্দ আটক ২

Reading Time: < 1 minute

আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি :
খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গায় প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে নিয়ে আসা ৪৫বস্তা চিনি বোঝাই ট্রাকসহ ২চোরা কারবারীকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৮ মার্চ) রাতে মাটিরাঙ্গা থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা পৌরসভার ১০নং ইসলামপুর টোল প্লাজার সামনে থেকে এসব চিনি জব্দ করে। এসময় চিনি পাচারের কাজে ব্যবহৃত ১টি ট্রাক জব্দ ও দুই চোরাকারবারিকে আটক করে পুলিশ।
আটকৃতরা হলেন, রামগড় পৌরসভার উত্তর গর্জনতলী এলাকার মীর হোসেনের ছেলে মোশাররফ হোসেন(২৫) এবং পানছড়ি উপজেলার টিএন্ডটি এলাকার মশিউর রহমানের ছেলে মোমিনুল ইসলাম(১৮)।
জব্দকৃত চিনির বর্তমান বাজার মূল্য ৩ লাখ ১৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৪৫ বস্তা চিনিসহ ২ চোরাকারবারিকে আটক করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাটিরাঙ্গা থানায় মামলা রুজু করা হয়েছে। বিধি মোতাবেক আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com