বুধবার, ০৩ Jun ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

News Headline :
ছাগলকাণ্ডের মতিউরকেও ছাড়িয়ে গেলেন এনবিআরের সহিদুল: ঢাকায় ৫৩ ফ্ল্যাট সম্পদ ৪০০ কোটির! রাজশাহী নগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন হামলা নারীসহ আহত ৪ রাজধানীর শিশু রামিসা হত্যা মামলায় বোন রাইসা আক্তারের ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্যগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে-পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পাবনা জেলা ট্রাফিক পুলিশের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ থেকে ২০ জন পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও সার্কাস অনুষ্ঠিত পাবনার চাটমোহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিক পালিত পাবনার ঈশ্বরদীর লোকোশেড মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে কুষ্টিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩২

মাদকবিরোধী অভিযানে কঠোর পুলিশ, জানালেন আইজিপি

মাদকবিরোধী অভিযানে কঠোর পুলিশ, জানালেন আইজিপি মাদকবিরোধী অভিযানে কঠোর পুলিশ, জানালেন আইজিপি

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

৫ আগস্টের আগে ও পরে পুলিশসহ বহু মানুষের মৃত্যুর ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।

তিনি বলেন, এসব ঘটনার তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। শুক্রবার বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

আইজিপি বলেন, কথায় কথায় রাস্তা বন্ধ করা যাবে না। একটি শান্তিপূর্ণ ও সভ্য সমাজ গঠনে নাগরিকদের আইন মানতে হবে। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, তরুণদের মধ্যে সামান্য বিষয়েও রাস্তায় নেমে অবরোধ করার প্রবণতা বাড়ছে, যা সামগ্রিকভাবে দেশের ক্ষতি ডেকে আনে।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, দেশের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

জ্বালানি তেলের সংকট ঘিরে কালোবাজারি প্রসঙ্গে আইজিপি বলেন, কিছু ক্ষেত্রে পেট্রল পাম্প থেকে তেল সংগ্রহ করে সামান্য বেশি দামে বিক্রি করা হলেও এতে বড় ধরনের লাভ হয় না। তিনি এ ধরনের অনৈতিক কার্যক্রম থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানান এবং নৈতিক মানসিকতা উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com