বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

News Headline :
বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ সাংবাদিকদের কল্যাণ ও অধিকার রক্ষায় বিএমএসএফকে ঢেলে সাজানো হচ্ছে

মাদক সেবনের জন্য টাকা না পেয়ে মাকে মার-ধর করার অভিযোগে ছেলে আটক

Reading Time: < 1 minute

আবুল হাশেম রাজশাহী:
রাজশাহীর বাঘায় এক মাদকাসক্ত ছেলে নেশার টাকার জন্য মাকে মারপিট করার অভিযোগে ছেলে রুবেল হোসেন (২৪) কে থানায় সোপর্দ করে তার নিজ মা।আজ,২৪ শে জুন, রোজ বৃহস্পতিবার উপজেলার মশিদপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। পারিবারিক সুত্রে জানা যায়,মশিদপুর গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে রুবেল হোসেন এক সময় ভালো ফুটবল খেলোয়ার ছিল। তার স্ত্রী-সহ চার বছরের একটি সন্তান রয়েছে। গত পায় ২ বছর পূর্বে থেকে সে মাদকাসক্ত হয়। প্রথম দিকে ফেন্সিডিল সেবন করতো। এরপর আসক্ত হয় ইয়াবা’য়। তবে বর্তমানে হেরোইন ছাড়া তার একদম’ই চলেনা বলে জানায় তার পরিবার। ছেলে রুবেল হোসেন মাদকাসক্ত হওয়ায় নেশা জাগলে সে চায় হোরোইন নতুবা টাকা। টাকা দিতে ব্যার্থ হলে বিধবা মাকে করা হয় নির্যাতন। কিন্তু এভাবে আর কতদিন! নিরুপায় হয়ে তার মা নেশাগ্রস্থ ছেলেকে সোপর্দ করেন পুলিশের হাতে। এলাকা সুত্রে জানা যায়, শুধু রুবেল নয়, বাঘা সীমান্তবর্তী উপজেলা হওয়ায় এ অঞ্চলের অনেক যুবক এখন নেশার মধ্যে হাবুডুবু খাচ্ছে । এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া অতিব জরুরী বলে জানান তারা। এ বিষয়ে পুলিশের উর্ধতন মহলের সু-দৃষ্টি কামনা করেন তারা। রুবেল হোসেন মা’ মোসা: মেন্নেকা বেগম দুপুরে ছেলেকে আদালতে প্রেরণের সময় থানা চত্বরে এই প্রতিবেদককে বলেন, কোন মা-কি এমনি এমনি তার ছেলেকে পুলিশের হাতে তুলে দেয় ? ছেলের অত্যাচারে অতিষ্ট হয়েছি। নেশা উঠলে কারো কোন কথা শুনে না। আমাকে মারপিট ছাড়া ও ঘরের আসবাব পত্র ভাংচুর করে। তাই নিরুপায় হয়ে আজ সকালে পুলিশকে খবর দিয়ে আমি তাকে থানায় সোপর্দ করতে বাধ্য হয়েছি। বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, রুবেলের মায়ের অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে নিজ বাড়ি থেকে দুইপুরি হেরোইন সহ তাকে আটক করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com