মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

News Headline :
র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১ জন পলাতক আসামী গ্রেফতার কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে ফের যৌন নিপীড়নে আরও একটি মামলা দায়ের নকলের দায়ে কিশোরগঞ্জে এসএসসি কেন্দ্রে অভিযান: তিন শিক্ষকসহ বহিষ্কার ৪ আটক ২ ব্র্যাক ডেইরির উদ্যোগে “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজশাহীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার জনগণ ভালো থাকা মানে সরকার ভালো থাকা মধুপুরে- আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম বদলগাছীতে কৃষি ও পুষ্টি উন্নয়ন বিষয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক ফসিয়ারকে গ্রেফতার করেছে র‍্যাব

Reading Time: < 1 minute

আবুল হাশেম,রাজশাহী:
র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।এরই ধারাবাহিকতায় একটি অপারেশন দল অদ্য ২৬ জুলাই ২০২৩ ইং তারিখ ১২.০৫ ঘটিকা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিসি-২, নাটোর ক্যাম্প, র‍্যাব-৫ এবং সিপিসি-৩, যশোর ক্যাম্প, র‍্যাব-৬ এর সহযোগীতায় অভিযান পরিচালনা করে ICT-BD [ICT-1], Case No. 11 of 2018 under section 20 (1) of the International Crimes (Tribunals) Acts, 1973 এর মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামী মোঃ ফসিয়ার রহমান(৬৫), পিতা-মৃত মনছুর আলী, সাং-ছোট খুদরা, থানা-বাঘারপাড়া, জেলা-যশোর’কে নাটোর জেলার লালপুর থানাধীন পানঘাটা সরদারপাড়া এলাকা হতে গ্রেফতার করা হয়।উল্লেখ্য যে, ধৃত মোঃ ফসিয়ার রহমান (৬৫) রাজাকার বাহিনীর সদস্য ছিলেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ কালেঅপহরণ, নির্যাতন, আটক, ০৬ জনকে হত্যাসহ বিভিন্ন মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত ছিলেন। আন্তজার্তিক অপরাধ দমন ট্রাইব্যুনাল-১ এ ধৃত রাজাকার মোঃ ফসিয়ার রহমান (৬৫)সহ যশোরের ০৪ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ প্রমানিত হলে ২৫/০৬/২০২৩ ইং তারিখ আন্তজার্তিক অপরাধ দমন ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলাম এর নেতৃত্বে ০৩ সদস্যের ট্রাইবুন্যাল রাজাকার মোঃ ফসিয়ার রহমান (৬৫)সহ ০৪ জনের বিরুদ্ধে মৃতুদন্ডের আদেশ প্রদান করেন।আন্তজার্তিক অপরাধ দমন ট্রাইব্যুনাল-১ এ আসামী মোঃ ফসিয়ার রহমান (৬৫) এর মৃত্যুদন্ডের আদেশের পর হতে আসামী মোঃ ফসিয়ার রহমান (৬৫) ছদ্দবেশ ধারণ করে বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন স্থানে আত্নগোপনে থাকে। পরবর্তীতে র‍্যাবের নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার লালপুর থানাধীন কদিমচিলান ইউনিয়নের পানঘাটা সরদারপাড়াস্থ এলাকা হতে উক্ত আসামীকে গ্রেফতার করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com