মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে রংপুর কাস্টমস ও ভ্যাট কমিশনারের অপসারণ সহ  সাংবাদিকদের নিরাপত্তা  নিশ্চিতের দাবি  কিশোরগঞ্জে বালুবাহী মাহেন্দ্র ট্রলির ধাক্কায় ভ্যানচালক নিহত, ছেলে গুরুতর আহত নারীদের অহংকার এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা; রাজপথ পেরিয়ে মাননীয় সংসদ সদস্যের দিকে পাবনা আরএম একাডেমির ৯০ ব্যাচের সকল প্রয়াত বন্ধুর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ১ রাজশাহীতে নকল স্টার সিগারেটের বড় চালান জব্দ, গ্রেফতার ১

মান্দায় অসহায় পরিবারের উপর হামলা ও শ্লীলতাহানীর অভিযোগ

Reading Time: < 1 minute

ফজলুল করিম সবুজ মান্দা-নওগাঁ:
নওগাঁর মান্দায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে এক অসহায় পরিবারের উপর অতর্কিত ভাবে হামলা চালিয়ে,ছিনতাই ভাঙচুর ও শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে৷ উপজেলার ১২ নং কাঁশোপাড়া ইউনিয়নের তুলশীরাম পুর গ্রামে এঘটনাটি ঘটে ৷ এ ঘটনায় শিল্পী খাতুন (৫০) বাদি হয়ে মান্দা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন৷ অভিযোগ সূত্রে জানা যায় ,২ আগস্ট সোমবার দুপুর ১.০০টার সময় প্রতিপক্ষ সিদ্দিকুর রহমানের ছেলে পলাশ (২৫)সহ অজ্ঞাত ৮/৯ জন ভাড়াটিয়া লোকজন লাঠিসোটা নিয়ে এসে মোজাফফর হোসেনের বাড়িতে অতর্কিত ভাবে হামলা চালিয়ে মোজাফফর হোসেনকে গুরুতর জখম করে এবং তার স্ত্রী শিল্পী খাতুন ও মেয়ে রেহেনা বেগম কে শ্লীলতাহানি করে বাড়িঘর ভাঙচুর সহ জোরপূর্বক বাড়িতে থাকা নগদ ৮০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় ৷ এ সময় মোজাফফর হোসেন গুরুতর জখম হয় এবং শিল্পী খাতুন জ্ঞান হারিয়ে ফেললে আশেপাশের লোকজন তাদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন ৷ স্থানীয় সূত্রে জানা যায়, মোজাফফর হোসেন তার কবলা কৃত জমিতে বসত বাড়ি তৈরি করে বসবাস করে আসছিল ৷ সিদ্দিক হোসেনের ছেলে পলাশ তাদের জমি বলে দাবি করে আসছিল৷ ঘটনার দিন পলাশ সহ অজ্ঞাত ৮/৯ জন মিলে মোজাফফরের বাড়িতে ঢুকে গালিগালাজ শুরু করে ৷ মোজাফফর প্রতিবাদ করায় তার উপর এলোপাতাড়িভাবে মারধর শুরু করে৷ এসময় তার স্ত্রী ও মেয়ে তাদেরকে বাধাগ্রস্ত করতে আসলে তাদের পরনের কাপড় ছিড়ে শ্লীলতাহানি করে ৷ এ বিষয়ে মান্দা থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে৷

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com