মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

মান্দায় সতীহাট বাজারের রাস্তার কাজ পরিদর্শন করলেন ইউএনও

মান্দায় সতীহাট বাজারের রাস্তার কাজ পরিদর্শন করলেন ইউএনও

Reading Time: < 1 minute

মো: ফজলুল করিম সবুজ, মান্দা নওগাঁ :
নওগাঁর মান্দায় উন্নয়নমূলক কাজ পরিদর্শনের ধারাবাহিকতায় সতীহাট বাজারের রাস্তার আরসিসি ঢালাই কাজ পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ আলম মিয়া।
সোমবার (০২ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলার সতীহাটে এই উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন তিনি।পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন গনেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম চৌধুরী (বাবুল), মৈনম-গনেশপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এস.এম এনামুল হক, ইউ’পি সচিব রফিকুল ইসলাম, ইউ’পি সদস্য আব্দুল আলীম, শাহাদত হোসেন, আস্তান আলী মোল্লা, বিমল কুমার এবং কামরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
গণেশপুর ইউ’পি চেয়ারম্যান শফিকুল ইসলাম চৌধুরী (বাবুল) বলেন, আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে ইউনিয়নের জনসাধারনের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন রাস্তা,কালভার্ট, ইউ-ড্রেন তৈরীসহ হাট বাজারের উন্নয়ন সাধন করে যাচ্ছি।এরইধারাবাহিকতায় সতীহাট বাজারে ক্রেতা-বিক্রেতাদের দুর্ভোগ নিরসনে উন্নয়নমূলক কাজের অংশ হিসেবে এ আরসিসি ঢালাই রাস্তার কাজ করা হচ্ছে। আগামীতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com