বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

মান্দায় শিক্ষকের বাড়ি থেকে নিষিদ্ধ ট্যাবলেট উদ্ধার আটক ২

Reading Time: < 1 minute

ফজলুল করিম সবুজ, নওগাঁ :
নওগাঁর মান্দায় শিক্ষকের বাড়ি থেকে নিষিদ্ধ টাপেন্টা-পেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী শিক্ষক মোর্শেদ জামান ও মাদক আসক্ত আনিকুল ইসলাম কে অভিযান চালিয়ে আটক করেছে ডিবি পুলিশ। আটককৃতরা হলেন উপজেলার কাঞ্চনবাজার এলাকার মৃত লোকমান মাষ্টার এর ছেলে (সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক) মোর্শেদ জামান ও শহিদ আলীর ছেলে আনিকুল ইসলাম। ডিবি পুলিশ ও ঘটনা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ওসি কে এম শামসুদ্দিনের নির্দেশে সোমবার দুপুরে মান্দা উপজেলার কাঞ্চনবাজার তাদের নিজ বাড়ি থেকে এসআই মিজান, এএসআই মেহেদী, এএসআই মোসলেম সহ একদল ডিবি পুলিশ সদস্য তাদের ২ জনকে আটক করে। ডিবি পুলিশের অভিযানে মাদক সম্রাট মোর্শেদ মাস্টারকে আটক করায় এলাকাবাসীর আনন্দিত। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক জন এলাকাবাসী জানান, এই মাদক সম্রাট মোর্শেদ মাস্টার দীর্ঘদিন যাবত নিষিদ্ধ ট্যাবলেট ক্রয়-বিক্রয় সাথে জড়িত। কেউ প্রতিবাদ করলে তাকে বিভিন্ন রকমের হুমকি-ধামকি ও ভয়ভীতি দেখানো হতো। এখন এলাকাবাসীর দাবি তার যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। তাদের বিরুদ্ধে মান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানা যায়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com