শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ১ রাজশাহীতে নকল স্টার সিগারেটের বড় চালান জব্দ, গ্রেফতার ১ পাবনার ভাঙ্গুড়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাষ্টার এর দাফন সম্পন্ন পাবনা  ঈশ্বরদীতে ছাত্রদল-ছাত্র শিবিরের সংঘর্ষে আহত ৫ মামলা চলাকালীন জমি বিক্রি ও বাড়ি ভাঙার হুমকির অভিযোগ, কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন মধুপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধন পাবনার ভাঙ্গুড়ায় “নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু” প্রত্যেক কেন্দ্র পরিদর্শনে নির্বাহী কর্মকর্তা রাজশাহী নগরীর সময় চত্ত্বরে বাস-অটোরিকশা সংঘর্ষে গৃহবধূ নিহত আহত ২ পাবনায় যানবাহনে তেল নিতে দীর্ঘ সারি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা ভোগান্তি চরমে পাবনায় হাসপাতালের সামনে কিশোরকে কুপিয়ে জখম ৭ জনের নামসহ থানায় অভিযোগ

মা লাশ হয়ে ফিরলো ছেলে আনতে গিয়ে;গুরুতর আহত আরও দুইজন

Reading Time: < 1 minute

গিয়াস উদ্দিন সরদার, ভাঙ্গুড়া,পাবনা :

পাবনার ভাঙ্গুড়ায় ছেলে কে মাদ্রাসা থেকে আনতে যাওয়ার পথে বেপরোয়া কুতুব-গাড়ির ধাক্কায় সম্পা খাতুন (৩৩) নামের এক মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ভ্যান চালক আরিফ ও এনজিওকর্মী মোটরসাইকেল আরোহী আতাউর রহমান। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে পৌর সদরের কালিবাড়ি–ভাঙ্গুড়া সড়কের কুমড়া-ডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সম্পা খাতুন পৌর সদরের মান্দা সাহাপাড়া এলাকার লিটনের স্ত্রী। স্থানীয়রা জানান, প্রতিদিনের মতই দুপুরে ছেলেকে আনতে ভ্যানযোগে রওনা হয়ে ছিলেন তিনি। মাদ্রাসায় ছুটি হওয়ার আগেই সন্তানকে নিয়ে ঘরে ফেরার তাড়াহুড়া ছিল তার মনে। হঠাৎ কুমড়া ডাঙ্গা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া কুতুবগাড়ি ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার সঙ্গে সঙ্গে সম্পা সড়কে ছিটকে পড়ে যান এবং কুতুবগাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। মুহূর্তেই নিভে যায় এক শিশুর পুরো পৃথিবী যে হয়তো তখনও ভাবছিল,’মা আসছে…’।  এ সময় ভ্যানচালক আরিফ ও পাশ দিয়ে যাওয়া মোটরসাইকেলের আরোহী এনজিওকর্মী আতাউর রহমানও গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সম্পাকে মৃত ঘোষণা করেন। আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য পাবনা সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভাঙ্গুড়া থানার ওসি মোঃ শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার সঙ্গে জড়িত ঘাতক কুতুবগাড়ি ও এর চালক কে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com