সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

News Headline :
র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১ জন পলাতক আসামী গ্রেফতার কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে ফের যৌন নিপীড়নে আরও একটি মামলা দায়ের নকলের দায়ে কিশোরগঞ্জে এসএসসি কেন্দ্রে অভিযান: তিন শিক্ষকসহ বহিষ্কার ৪ আটক ২ ব্র্যাক ডেইরির উদ্যোগে “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজশাহীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার জনগণ ভালো থাকা মানে সরকার ভালো থাকা মধুপুরে- আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম বদলগাছীতে কৃষি ও পুষ্টি উন্নয়ন বিষয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন

মিঠাপুকুরে জুয়ার আসর থেকে কৃষি কর্মকর্তা ও সাবেক দুই ইউপি সদস্যসহ গ্রেফতার-৮

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল,রংপুর:
রংপুরের মিঠাপুকুর উপজেলার প্রত্যন্ত পল্লীতে জুয়ার আসর থেকে উপ-সহকারি কৃষি কর্মকর্তা ও দুইজন সাবেক ইউপি সদস্যসহ ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- পীরগঞ্জ উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. নূরন্নবী মিয়া, মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য লুৎফর মিয়া, আরেক সাবেক ইউপি সদস্য আনিসুর রহমান, নারী ভাইস চেয়ারম্যানের স্বামী শফিকুল ইসলাম, কাঁচামাল ব্যাবসায়ী আঙুর মিয়া, জহুরুল ইসলাম, তারা মিয়া ও বাবু।
বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার ওসি মোস্তাফিজার রহমান। তিনি বলেন, শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার ইমাদপুর ইউনিয়নের মাঠেরহাট বাজারে জুয়া খেলা চলছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে একজন উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও দুইজন সাবেক ইউপি সদস্যসহ মোট ৮জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় সেখান থেকে জুয়া খেলার সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, মিঠাপুকুর উপজেলার প্রত্যন্ত ইউনিয়ন ইমাদপুর। এটি রংপুরের পীরগঞ্জ, গাইবান্ধার সুন্দরগঞ্জ ও সাদুল্ল্যাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা। বেশ কয়েকটি থানার সীমান্তবর্তী এলাকা হওয়াতে এখানে দীর্ঘদিন ধরে মাদকের পাশাপাশি জুয়া খেলা ভয়াবহ রুপ নিয়েছে। ইউনিয়নটির ইমাদপুর, পশ্চিমপাড়া, রহমতপুর, মাঠেরহাট, ফরিদপুর, মোল্লারহাট, তেঁতুলিয়া, পদ্মপুকুরসহ বিভিন্ন গ্রামে অবাধে নেশা জাতীয় দ্রব্যাদি পাওয়া যায়। দিনে দুপুরে জুয়ার আসর বসে। এতে করে এই ইউনিয়নটিতে অপরাধ প্রবনতা বেড়েই চলেছে। একারণে তরুণ-যুব সমাজকে নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে অভিভাবকরা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com