বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

মিঠাপুকুরে ১০ টাকা কেজির চাল বিক্রিতে অনিয়ম, ভিডিও ধারণ করায় সাংবাদিককে হুমকি

Reading Time: < 1 minute

নাঈম ইসলাম বাঙালি, রংপুর:
খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের চালে ডিলারের বিরুদ্ধে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে রংপুর মিঠাপুকুর উপজেলার বলদীপুকুর বাজারে।এ সময় জন প্রতি ৩০ কেজি চালে ৩ শ টাকা নেওয়ার নিয়ম থাকলেও উনারা অতিরিক্ত ১০ টাকা জনপ্রতি নিচ্ছেন। এমন অভিযোগের ভিত্তিতে সাংবাদিক ফারুক আহমেদ সেখানে অতিরিক্ত টাকা আদায় ও ভুক্তভোগীদের ভিডিও করায় ডিলারের বড় ভাই মোঃ জাহাঙ্গীর আলম সেখানে সাংবাদিককে মারধর করে ও সেখান থেকে চলে যাওয়ার হুমকি দেয় এবং অকথ্য ভাষায় গালাগালিজ করে।
আজ (২৬ এপ্রিল ) সকালে ঘটে এই ঘটনা।পরে স্থানীয় লোকজনের কথায় সাংবাদিক সেখান থেকে অন্য জায়গায় অবস্থান করলে সেখানেও ডিলার মোঃ আলমগীর হোসেন, তার বড় ভাই জাহাঙ্গীর ও আলমগীরের বাবাসহ আরো বেশ কয়েকজন সাংবাদিক ফারুক আহমেদকে মারতে আসে এবং সবাই অকথ্য ভাষায় গালাগালিজ করতে থাকে এবং মারার হুমকি দিতে থাকে।
মিঠাপুকুর উপজেলার ২ নং রাণীপুকুর ইউনিয়নের চেয়ারম্যান ফরহাদ হোসেন (পুটু)’র সাথে অতিরিক্ত ১০ টা আদায়ের বিষয়ে জানতে চাইলে তিনি জানান ৩ শ টাকার অতিরিক্ত কোনো টাকা নেওয়ার নিয়ম নেই বলে তিনি জানান। কয়েজন ভুক্তভোগীর সাথে কথা বললে তারা জানান আমাদের কাছ থেকে ৩ শ টাকা ও সাথে অতিরিক্ত ১০ টাকা করে নিচ্ছে, তবে কেনো নিচ্ছে তা আমরা জানিনা।তবে গতবার আমরা ৩ শ টাকা করে চাল উত্তলণ করেছি।
এমন অভিযোগ উঠেছে মিঠাপুকুর উপজেলার ২ নং রাণীপুকুর ইউনিয়নের বলদিপুকুর বাজারের ডিলার মোঃ আলমগীর হোসেনের বিরুদ্ধে। তিনি সকলের নিকট অতিরিক্ত টাকা আদায়ের সাথে সাংবাদিক ভিডিও করতে গেলে মারধরের হুমকি ও অকথ্য ভাষায় গালাগালিজ করেন। পরে মিঠাপুকুর থানার এএসআই মামুন সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com