মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

মিথ্যা অভিযোগ প্রত্যাহারের দাবী ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে কাউন্সিলরের বিক্ষোভ-মানববন্ধন

Reading Time: < 1 minute

শেখ ইমন,শৈলকুপা:
বেলা ১২টা। সড়কে জড়ো হয়েছে শত শত নারী-পুরুষ। গুড়িগুড়ি বৃষ্টিতে ভিজে পিচঢালা সড়কে দাঁড়িতে তারা। তাঁদের কারও সঙ্গে আছে শিশু, ছেলে-মেয়ে। তাঁদের অনেকের হাতে ব্যানার-ফেস্টুন। তাতে লেখা ‘অসভ্য নিলুফার ফাঁসি চাই’,‘মিথ্যাবাদী নিলুফার শাস্তি চাই’,‘সুন্দর মেকাপের আড়ালে অসভ্য নিলুফার বিচার চাই’। ব্যানার,ফেসটুন,প্লাকার্ডসহ শ্লোগানে মুখরিত পুরো এলাকা। শহরের বিভিন্ন এলাকা ঘুরে বিক্ষোভ মিছিল শেষে মানবন্ধন। ঘটনাটি ঝিনাইদহের শৈলকুপার।
রবিবার দুপুরে শৈলকুপা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফা ইয়াসমিনের বিরুদ্ধে পৌর কাউন্সিলর মুসা খান ও তার কর্মী সমর্থকেরা শহরে বিক্ষোভ মিছিল,মানববন্ধন ও সংবাদ সম্মেলন করে। এ সময় শত শত নারী-পুরুষ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।
জানা যায়,১২ আগষ্ট মঙ্গলবার দুপুরে জেলা রিপোটার্স ইউনিটের কার্যালয়ে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদীকা নিলুফা ইয়াসমিন শৈলকুপা পৌরসভার কাউন্সিলর মুসা খাঁনের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে বিভিন্ন অভিযোগ করেন।অপরদিকে শৈলকুপা পৌর কাউন্সিলর মুসা খান নিলুফা ইয়াসমিনের মিথ্যা ভিত্তিহীন বানোয়াট সংবাদ সম্মেলনকে চ্যালেঞ্জ করে শহরে বিক্ষোভ মিছিল,মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেন। শত শত নারী-পুরুষ রাজনৈতিক কর্মী সমর্থকেরা নিলুফা ইয়াসমিনের বিরুদ্ধে ব্যানার, ফেসটুন, প্লাকার্ডসহ শ্লোগানে মুখরিত করেন শৈলকুপা বাজার। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা শহীদ মিনার পাদদেশে মানববন্ধন করেন। বৃষ্টিভেজা প্রতিকুল আবহাওয়ায় ব্যাপক উপস্থিতিতে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নাসিরুল ইসলাম খাঁন, সাবেক কাউন্সিলর খাইরুল ইসলাম মুকুল, বর্তমান কাউন্সিলর মোঃ মুসা খাঁন বক্তব্য রাখেন। স্বেচ্ছাসেবকলীগের সাবেক নেতা বাবু খাঁনের সঞ্চালনায় মানববন্ধনে নিলুফা ইয়াসমিনকে অসভ্য আখ্যায়িত করে মিথ্যা অভিযোগ প্রত্যাহার, দলীয় শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হয়।মানববন্ধন শেষে শৈলকুপা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন কাউন্সিলর মুসা খাঁন। এসময় লিখিত অভিযোগে বলেন, আদালতে বিচারাধীন পাঠানপাড়া এলাকার জমাজমির মামলা নিয়ে নিলুফা ইয়াসমিন মিথ্যাচার করে বেড়াচ্ছে। নিলুফার উপর কোন রাজনৈতিক কিংবা পেশী শক্তির প্রভাব নেই যেহেতু বিষয়টি আদালতে বিচারাধীন তাই আদালতের প্রতি সম্মান রেখে তিনি শান্তিপূর্ণ সমাধানের পথেই রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com