বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

News Headline :
রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে রংপুর কাস্টমস ও ভ্যাট কমিশনারের অপসারণ সহ  সাংবাদিকদের নিরাপত্তা  নিশ্চিতের দাবি  কিশোরগঞ্জে বালুবাহী মাহেন্দ্র ট্রলির ধাক্কায় ভ্যানচালক নিহত, ছেলে গুরুতর আহত নারীদের অহংকার এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা; রাজপথ পেরিয়ে মাননীয় সংসদ সদস্যের দিকে পাবনা আরএম একাডেমির ৯০ ব্যাচের সকল প্রয়াত বন্ধুর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ১ রাজশাহীতে নকল স্টার সিগারেটের বড় চালান জব্দ, গ্রেফতার ১

মিনুর দুঃখ প্রকাশ আত্মগোপনে চাঁদ

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী :

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়ে আত্মগোপন করেছেন রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ। তাকে খুঁজে পাচ্ছে না পুলিশ। তবে চাঁদের এমন বক্তব্যের কারণে দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। গত শুক্রবার (১৯ মে) পুঠিয়ার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির সমাবেশে বক্তব্য দেন আবু সাঈদ চাঁদ। এ সময় তিনি বলেন, ‘আর ২৭ দফা বা ১০ দফা নয়। শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে।’
চাঁদের এমন বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়লে নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। এ নিয়ে দেশব্যাপী প্রতিবাদের ডাক দেয় আওয়ামী লীগ। তাকে গ্রেপ্তারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির অভিযোগে আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে রোববার (২১ মে) রাতে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বাদী হয়ে পুঠিয়া থানায় মামলা করেন। পরে সোমবার (২২ মে) সন্ধ্যায় নগরীর কাশিয়াডাঙ্গা থানায় আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা করেন উপপরিদর্শক (এসআই) আরমান হোসেন।
এদিকে ঘটনার পর থেকে আত্মগোপনে আছেন বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ। তার বাড়ি চারঘাট উপজেলার শোলুয়া ইউনিয়নের মারিয়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার পর আবু সাঈদ চাঁদ বাড়িতে আসেননি। এলাকায়ও তাকে দেখা যায়নি। তার বাড়ির আশপাশে টহল দিচ্ছে পুলিশ।
এ বিষয়ে রাজশাহী মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ইশা বলেন, এ বিষয়ে আমার কোনো বক্তব্য নেই।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, এমন বক্তব্য দেওয়া ঠিক হয়নি। তিনি আবেগে হয়তো বলে ফেলেছেন। সেই জন্য আমি সবার কাছে ‘সরি’ বলছি। তিনি মুখ ফসকে বলেছেন। আমরা কোনো ব্যক্তির জন্য আন্দোলন করছি না। তত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করছি।
পুঠিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, আত্মগোপনে আছেন বিএনপি নেতা চাঁদ। তাকে গ্রেপ্তারের জন্য সব ধরনের চেষ্টা চলছে। আমরা মাঠে কাজ করছি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com