শনিবার, ২০ Jun ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

News Headline :
ধূমপায়ীদের সরকারি চাকরিতে অযোগ্য ঘোষণার দাবি বদলগাছীতে কৃষি অফিসের নীরবতায় থামছে না সার পাচার ডিলারের প্রতিনিধি আটক পাবনা ঈশ্বরদীতে এএসআই সুজাউল হত্যা মামলার পলাতক আসামি অস্ত্র-ইয়াবাসহ গ্রেফতার পাবনায় শিক্ষার্থীসহ বিভিন্ন জনগোষ্ঠীর সমকামির সংখ্যা ১ হাজার ৬শ বাড়ছে এইডস বিশ্বকাপ উন্মাদনায় কুষ্টিয়ায় আর্জেন্টিনা সমর্থকদের নজরকাড়া আনন্দ র‌্যালি পাবনা জেলা পুলিশের আটঘরিয়া থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত। র‌্যাবের অভিযানে ধর্ষণ মামলার ২ আসামী গ্রেফতার তানোরে বিএমডিএ’র উদ্যোগে খালপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি পাবনা জেলায় চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২ জন গ্রেপ্তার পাবনা থানা পুলিশের চেকপোস্ট পরিচালনা

মেয়ের বাড়িতে বেড়াতে যাওয়া হল না মায়ের

Reading Time: < 1 minute

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ গাইবান্ধা :
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নের শান্তিরাম গ্রামের হাসনা বানুর (৬৮) মেয়ের বাড়িতে বেড়াতে যাওয়া হল না। মহান শহীদ দিবস ২১ ফেব্রুয়ারি সোমবার সকালে সড়ক দূর্ঘটনায় লাশ হয়ে বাড়ি ফিরতে হল তাকে। হাসনা বানু ওই গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী। জানা গেছে, সোমবার সকালে ব্যাটারি চালিত ভ্যানে করে উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের কঞ্চিবাড়ি গ্রামে মেয়ে লাকী বেগমের বাড়িতে যাচ্ছিল। এরই এক পর্যায় শান্তির মোড় নামকস্থানে বিপরীত দিক থেকে আসা অপর একটি ব্যাটারি চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে হাসনা বানু সড়কের পাশে খাদে পড়ে ঘটনাস্থলে জ্ঞান হারিয়ে ফেলে। স্থানীয় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কতর্ব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করে। খবর পেয়ে পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্সে  উপস্থিত হয়ে লাশের সুরুতহাল রির্পোট তৈরি করে। থানার ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দেম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এনিয়ে থানায় ইউডি মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com