শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

News Headline :
রাজশাহী বিভাগীয় বইমেলার উদ্বোধন করলেন, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী ফ্যাসিবাদী সরকারের আমলে পুলিশ বাহিনী ক্ষতিগ্রস্ত হয়েছে; স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় ছয় হত্যা: হানিফের মৃত্যুদণ্ড তিনজনের আমৃত্যু কারাদণ্ড পাবনায় হাটের ইজারা নিয়ে বিরোধে প্রতিপক্ষের গুলিতে ২জন নিহত রাজশাহী সড়ক পরিবহন মালিক গ্রুপের নির্বাচন বাতিলের নির্দেশ পাবনার ঈশ্বরদীতে ইয়াবা-গাঁজাসহ মাদক কারবারি আটক, ৩ মাদকসেবীর কারাদণ্ড রাজশাহীতে মাদক কারবারি সহ গ্রেপ্তার ৩৩ পাবনার ঈশ্বরদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ রাজশাহী নগরীতে চোরাই ল্যাপটপ ও একডজন মোবাইল ফোন সহ গ্রেফতার ২ নারীর গোসলের ভিডিও ধারণের পর ব্ল্যাকমেইল করে ধর্ষণ, গ্রেফতার ধর্ষক

মেলায় পাওয়া যাচ্ছে নূরুল ইসলাম নূরচানের তিন বই

Reading Time: < 1 minute

মাহবুব খান, নরসিংদী:
নরসিংদীর শিবপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠা সভাপতি ও প্রবীণ সাংবাদিক নূরুল ইসলাম নূরচানের লেখা নতুন তিনটি বই নরসিংদীতে মহান একুশে বইমেলায় ওঠেছে। গল্প কবিতার বই তিনটি হল, ‘অবশেষে, হঠাৎ একদিন এবং বাইশে মাঘ।’ এছাড়া বই তিনটি ঢাকার বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত বইমেলায় ওঠেছে মেলার প্রথম দিন থেকেই। বই তিনটি পাঠকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে বলে জানিয়েছেন কবি নূরুল ইসলাম নূরচান। তিনি ৯০ দশক থেকে লেখালেখি শুরু করেন। ১৯৯৭ সালের একুশে বইমেলায় ‘এরই নাম জীবন’ উপন্যাস প্রকাশের মাধ্যমে লেখক হিসেবে আত্মপ্রকাশ করেন। তাঁর প্রকাশিত গ্রন্থ সংখ্যা ছয়টি। ইতিমধ্যে তিনি একটি নিজস্ব পাঠক বলয় তৈরি করেছেন। এরই মধ্যে নরসিংদী জেলাসহ দেশব্যাপী বাস্তববাদী কবি সাহিত্যিক হিসেবে বেশ পরিচিতি পেয়েছেন। তিনি ‘বাইশে মাঘ’ গল্পগ্রন্থের জন্য কবি খান মোহাম্মদ মঈনুদ্দীন এবং বাংলাদেশ কবি সংসদ সাহিত্য সম্মাননা ২০১০ লাভ করেন।
তাছাড়া তাঁর লেখা গল্প কবিতা বিভিন্ন জাতীয় দৈনিকসহ স্থানীয় পত্র পত্রিকায় নিয়মিত প্রকাশিত হচ্ছে। নূরুল ইসলাম নূরচানের লেখার মূল উপজীব্য বিষয় হচ্ছে দেশপ্রেম, মুক্তিযুদ্ধ, জাগরণ, অধিকার বঞ্চিত ও নিপীড়িত মানুষের কথা।বইগুলো পাওয়া যাচ্ছে-

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com