সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

News Headline :
রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময় রাজশাহী নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী-সহ গ্রেফতার ২৫ পাবনা ঈশ্বরদীর মাজদিয়ায় হামলা-অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির দায় অস্বীকার,দোষীদের শাস্তি দাবি রাজশাহীর বিড়ালদহ কলেজে পুরো ক্লাশে একজন ছাত্রী অসন্তোষ প্রকাশ শিক্ষা উপদেষ্টার সকাল প্রি-ক্যাডেট স্কুলে ৫ম শ্রেনীর বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান পাবনায় চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুল ছাত্রের রহস্যজনক আত্মহত্যা কঠোর নিরাপত্তায় পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান রাজশাহীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩ পাবনার ঈশ্বরদীতে জামায়াতের হামলায় ৬ বিএনপি কর্মী গুলিবিদ্ধ জামায়াতের ৪টি বাড়ি ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক 

মে দিবস উপলক্ষে জেলা শ্রমিক লীগের বর্ধিত সভা আহবান

Reading Time: < 1 minute

আর কে আকাশ, পাবনা:
মহান মে দিবস পালনের প্রস্তুতি উপলক্ষে বর্ধিত সভার আহবান করেছে জাতীয় শ্রমিক লীগ পাবনা জেলার আহ্বায়ক কমিটি। শুক্রবার বিকাল ৪টায় বর্ধিত সভায় জাতীয় শ্রমিক লীগ পাবনা জেলা আহ্বায়ক কমিটি, উপজেলা শাখা কমিটি, পৌর শাখা কমিটিসহ পাবনার সদর উপজেলার অর্ন্তভুক্ত সকল ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি; সকল বেসিক ট্রেড ইউনিয়ন ও জাতীয় শ্রমিক লীগ পাবনা জেলা শাখার অর্ন্তভুক্ত সকল কমিটির নেতৃবৃন্দকে বর্ধিত সভায় উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন জাতীয় শ্রমিক লীগ পাবনা জেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক আলমগীর হোসেন আলম ও সদস্য সচিব মঞ্জুরুল হক মঞ্জু।
জাতীয় শ্রমিক লীগ পাবনা জেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক আলমগীর হোসেন আলম ও সদস্য সচিব মঞ্জুরুল হক মঞ্জু এক বিবৃতিতে সাবেক কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কর্তৃক বর্ধিতসভার নোটিশ পাঠিয়ে দলীয় নেতাকর্মীদের মাঝে বিভ্রান্তী সৃষ্টি করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বিবৃতিতে তারা আরও জানান, জাতীয় শ্রমিক লীগ পাবনা জেলার আহ্বায়ক কমিটি থাকা সত্তে¡ও একটি সংগঠনের বিলুপ্ত কমিটির সাবেক সম্পাদক কিভাবে বর্ধিত সভার আহ্বান করেছেন তা আমাদের বোধগম্য নয়। তারা একে অগণতান্ত্রিক ও সংগঠনের নিয়মবর্হিভূত, সম্পূর্ণ গঠনতন্ত্র বিরোধী, শিষ্ঠাচার, শৃঙ্খলা বহির্ভূত কাজ বলে কেন্দ্রীয় নির্বাহী কমিটিও পাবনা জেলা আওয়ামী লীগকে অবহিত করেছেন। পাবনা জেলা শ্রমিক লীগ আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ পাবনা জেলার শ্রমিকদের সাবেক বিলুপÍ কমিটির সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের বিভ্রান্ত ও বিভাজন সৃষ্টির অপচেষ্টা রুখে দিয়ে সংগঠনকে গতিশীল ও শক্তিশালী করার লক্ষে সকলকে ঐক্যবদ্ধ হতে এবং সেই সাথে দলীয় নেতাকর্মীদের বিভ্রান্ত না হয়ে উক্ত বর্ধিত ও প্রস্তুতি সভা সফল করতে সকলকে উপস্থিত হবার জন্য আহবান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com