মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

মোহনপুরে পটলক্ষেত থেকে মাছ ব্যবসায়ীর লাশ উদ্ধার

মোহনপুরে পটলক্ষেত থেকে মাছ ব্যবসায়ীর লাশ উদ্ধার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীর মোহনপুরে সাহাবুল ইসলাম (৪৮) নামে এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ অক্টোবর) সকালে মোহনপুর থানাধীন কেশরহাট গুপইল গ্রামের জনৈক মর্তুজার পটল খেতের ভেতর থেকে ওই ব্যাক্তির লাশ উদ্ধার করা হয়।
তিনি মোহনপুর থানার অন্তর্গত গুপইল গ্রামের মৃত জেকের আলীর ছেলে। পেশায় তিনি একজন মাছ ব্যবসায়ী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৯ অক্টোবর) সকালে লাশের গুপইল গ্রামের নূর মোহাম্মদ সকাল ৬টায় তার ধান খেত দেখতে এসে সাহাবুলের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তিনি নিহতের পরিবারকে ও মোহনপুর থানা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে নিহতের পরিবারের লোকজন এবং মোহনপুর থানার তদন্ত (ওসি) আছের আলী সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালে মর্গে প্রেরণ করেন। নিহত সাহাবুলের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে সাহাবুল বাড়ি থেকে ১লক্ষ টাকা নিয়ে মাছ বাজারের উদ্দেশ্যে রওনা হন। এরপর দুপুরের দিকে পরিবারের সাথে ফোনে এক বার কথা বলেন তিনি। পরে সাহাবুলের সাথে আর কোন কথা হয়নি তার পরিবারের।
মোহনপুর থানার ইন্সপেক্টর (ওসি তদন্ত) আছের আলী জানান, নিহত সাহাবুলের পাশে ১৯৩৪ টাকা ও দুটি বিষের বোতল পাওয়া গেছে। যাহার গায়ে অটো ক্রপ কেয়ার লিমিটেড কোম্পানীর মারশাল ২০ইসি, লেখা ছিলো। মৃত সাহাবুলের নাক ও মুখ দিয়ে বিষের ফেনা যুক্ত দুর্গন্ধ বের হচ্ছিলো। তবে শরীরের কোথাও কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি।
এ ব্যপারে মোহনপুর থানায় ইউডি (অপমৃত্যুর) মামলা রুজু হয়েছে বলেও জানান ওসি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com