বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

News Headline :
পাবনা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১কেজি গাঁজা উদ্ধারসহ একজন গ্রেফতার বিএনপির কঠোর অবস্থানের মধ্যেই জামায়াতের সমর্থনে পাবনার ঈশ্বরদীতে নিষিদ্ধ যুবলীগের মিছিল রাজশাহীর শান্তি বিনষ্টের চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি রিটনের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১১ মাসের শিশু অপহৃত, সুস্থ অবস্থায় উদ্ধার ও গ্রেফতার ২ রামেক এলাকায় মোবাইল কোর্টে ৭ জনের কারাদণ্ড  কাশিয়ানীতে বাস-প্রাইভেটকার সংঘর্ষে ঝরল ২ প্রাণ  পাবনা এসআরবি অভিযানে অনলাইন জুয়া খেলা ০৪ জন আসামী গ্রেফতার শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত রাজশাহীতে মামলার ১২ ঘণ্টায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার কুষ্টিয়া জেলা যুবদলের কমিটি ঘোষণায় অভিনন্দন মিছিল

মোহনপুরে বিপুল পরিমান গাঁজা-সহ মাদক কারবারীকে গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীর মোহনপুরে বিপুল পরিমান গাঁজা-সহ মোঃ রানবীর জাহান (২৮), নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৩ মার্চ) রাত ১১টায় মোহনপুর থানাধীন সোনারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩ কেজি গাঁজা ও মাদক বহনকাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেফতার মাদক কারবারী মোঃ রানবীর জাহান (২৮), সে রাজশাহীর পবা থানার সবসার এলাকার মোঃ শাহজাহানের ছেলে। সোমবার দুপুরে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারীর বিরুদ্ধে মোহনপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে তাকে আদালতে সোপর্দ করেছে মোহনপুর থানা পুলিশ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com