বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

মোহনপুরে ৩টি ব্যাটারিচালিত রিক্সা-সহ সংঘবদ্ধ চোরচক্রের ৫ সদস্য গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীর মোহনপুরে সংঘবদ্ধ চোরচক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে মোগনপুর থানা পুলিশ। এ সময় চুরি হওয়া ৩টি অটোরিক্সা উদ্ধার করা হয়েছে। বুধবার (৬ সেপ্টেম্বর) লালমনিরহাট হতে চুরি হওয়া অটোরিক্সা-সহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলো: মোঃ গোলজার হোসেন (৪৩), মোঃ আবু হায়াত সুরজ (৪২), মোঃ আবুল কালাম (৩৪), মো: উজ্জল মিয়া (২৬) এবং মোঃ আলমগীর সিদ্দিক সানি (৩৭)। মোঃ গোলজার হোসেন রংপুর জেলার পীরগাছা থানার কুতুব্বাস গ্রামের মোঃ গিয়াস উদ্দিনের ছেলে, মোঃ আবু হায়াত সুরজ বগুড়া জেলার সদর থানার বারুপুর গ্রামের মৃত আনোয়ারুল ইসলামের ছেলে, মোঃ আবুল কালাম লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার পূর্ব নওদাবাস গ্রামের মোঃ আজিজুর রহমানের ছেলে, মোঃ উজ্জল মিয়া ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার গামারীতলা গ্রামের আব্দুল আজিজের ছেলে এবং মোঃ আলমগীর সিদ্দিক সানি লালমনিরহাট জেলার সদর থানার ষ্টোর পাড়া গ্রামের মোঃ বিল্লাল উদ্দিনের ছেলে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ রফিকুল আলম।
এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান জেলা পুলিশের এই মুখপাত্র।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com