মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

মৌলভীবাজার জুড়ীতে নিসচার প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও ছাগল বিতরণ

Reading Time: < 1 minute

মোঃ মাহমুদ উদ্দিন, জুড়ী মৌলভীবাজার:
নিরাপদ সড়ক চাই নিসচা জুড়ী উপজেলা শাখার উদ্যোগে সংগঠনের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১ ডিসেম্বর) বিকালে জুড়ী উপজেলা চত্বরে রালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নিসচা জুড়ী উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম সাইফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম জসীমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক।
বিশেষ অতিথি ছিলেন জুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আনোয়ার। উপস্থিত ছিলেন নিসচা জুড়ী উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি প্রভাষক লিটন রঞ্জন দত্ত, সহ-সভাপতি প্রভাষক জহিরুল ইসলাম সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান, যুব বিষয়ক সম্পাদক সাইফুর রহমান, সমাজ সেবা ও ক্রীড়া সম্পাদক ইঞ্জিনিয়ার ফখরুল আবেদীন রুবেল, ইঞ্জিনিয়ার জাকির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহকারী আব্দুস শহীদ, ভারপ্রাপ্ত অর্থ সম্পাদক জসীম উদ্দিন, সদস্য ইয়াসীন আকরাম ভূইয়া, এমদাদুল হক, নুরুল ইসলাম নাহিদ, আব্দুল্লাহ শহীদ জাবের, আশরাফুল ইসলাম আরজু, আবুল হোসেন খান, দুলাল, রনি, তারেক, জমির প্রমুখ। এছাড়াও নিসচার সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পরিবহন শ্রমিকসহ বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সড়ক দুর্ঘটনায় আহত দুইজন অসহায় ব্যক্তিকে নিসচার পক্ষ থেকে দুইটি দুগ্ধ জাতের ছাগল উপহার দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com