শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত

যারা নির্বাচনে অংশ নেয়না তাদের গণআদালতে বিচার হওয়া উচিত-খাদ্যমন্ত্রী

Reading Time: < 1 minute

নুরুজ্জামান লিটন নওগাঁ:
নওগাঁয় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, যারা নির্বাচনে অংশ নেয় না তারাই গণতন্ত্রের প্রকৃত হত্যাকারী। এই হত্যার দায়ে তাদের গণআদালতে বিচার হওয়া উচিৎ।
বর্তমান সরকারের উন্নয়ন সহ্য করতে না পেরে সুনাম ক্ষুন্ন করতেই সাম্প্রদায়িকতার দুর্গন্ধ ছড়াচ্ছে বিএনপি। কোরআন অবমাননা কিংবা মন্দিরে হামলা তারই একটি অংশ বলেও মন্তব্য করেন মন্ত্রী।
আজ ২২ অক্টোবর, শুক্রবার নজিপুর কলেজ মাঠে নওগাঁর পত্নীতলা উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সম্মেলনে কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, জেলা আওয়ামীলীগের সভাপতি মো. আব্দুল মালেক, নওগাঁ-২ আসনের এমপি শহিদুজ্জামান সরকার, নওগাঁ-৫ আসনের এমপি ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জনসহ জেলা ও উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
সম্মেলনে আগামী ৩বছরের জন্য বীরমুক্তিযোদ্ধা আব্দুল খালেককে সভাপতি ও আব্দুল গাফফারকে সাধারণ সম্পাদক করে পত্নীতলা উপজেলা আওয়ামীলীগের নতুন কমিটি গঠন করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com