মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে গাঁজা, ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল-সহ গ্রেফতার ৭ মাদক কারবারি পাবনায় মেস থেকে প্রাবিপ্রবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবা ও লক্ষাধীক টাকার জাল নোটসহ মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু নীলফামারীর কিশোরগঞ্জে বোরো ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ সুবিধা পাচ্ছে ব্যবসায়ী সিন্ডিকেট রূপান্তর পাবনার উদ্যোগে রামানন্দপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত পাবনা ঈশ্বরদীতে ‘সুগন্ধি শুঁকিয়ে’ গৃহবধূর স্বর্ণালঙ্কার নিয়ে উধাও দুই নারী পাবনা ঈশ্বরদীতে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত, বাসচালক পলাতক পাবনার মোল্লা কফিল ফ্যাসিষ্ট আওয়ামীলীগের দোষর থেকে বিএনপি’র দালাল পাবনার আটঘরিয়া পৌরসভায় ১৭ কোটি ৪১ লাখ টাকার বাজেট ঘোষণা

রংপুরের আ.লীগ নেতা আমিন সরকারের ইন্তেকাল

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল,রংপুর॥
রংপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আমিন সরকার আর নেই। তিনি শনিবার সকাল পৌনে ১০ টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।
গতকাল শনিবার বিকেল ৪টায় নগরীর বেতপট্রিস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে তাঁর মরদেহ আনা হয়। এর আগে থেকেই তাকে শেষ শ্রদ্ধা জানাতে ভিড় জমান দলীয় নেতাকর্মীরা। পরে আমিন সরকারের কফিনে আওয়ামী লীগ, ছাত্রলীগ,যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ,মহিলা আওয়ামী লীগ, শ্রমিকলীগ, কৃষক লীগের নেতাকর্মীদের এবং বিভিন্ন পেশাজীবি সংগঠনের কর্মীরা ফুলেল শ্রদ্ধা জানান।
এসময় উপস্থিত ছিলেন রংপুর -২ আসনের সংসদ সদস্য আবুল কালাম মো: আহসানুল হক চৌধুরী ডিউক, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ও সাবেক এমপি এ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দীন আহমেদ, যুগ্ম সাধারন সম্পাদক মোতাহার হোসেন মওলা, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি, সাধারন সম্পাদক তুষার কান্তি মন্ডল প্রমুখ। এদিকে অসুস্থতার কারণে ঢাকায় অবস্থান করায় উপস্থিত হতে পারেননি জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড. রেজাউল করিম রাজু। তবে এক শোক বার্তায় তিনি বলেন, আমিন সরকার দলের জন্য নিবেদিত ছিলেন সব সময়। তার অকাল মৃত্যুতে জেলা আওয়ামী লীগ পরিবার গভীর ভাবে শোকাহত এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। অন্যদিকে জানাযার পূর্বে স্মৃতি চারণে নেতাকর্মীরা বলেন, আমিন সরকার আমাদের পার্টির জন্য একটা অ্যাসেট ছিলেন। তার মৃত্যুতে আমরা একটা অ্যাসেট হারালাম। তার কমিটমেন্ট, তার মতো ডেডিকেটেড নেতা এই পার্টিতে দুষ্কর। পরে শ্রদ্ধা নিবেদন শেষে জেলা আওয়ামী লীগ কার্যলয় প্রাঙ্গনে তার প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। পরে বাদ মাগরিব নগরীর সাতগাড়া জামে মসজিদে দ্বিতীয় জানাযা শেষে মুন্সীপাড়া কবর স্থানে তাকে সমাধিত করা হয়। জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আমিন সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাস্কৃতিক সংগঠন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com