শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

রংপুরের বাসের ধাক্কায় অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু হাসপাতালে ভর্তি স্বামী

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল,রংপুর:
রংপুর সদর উপজেলার বদরগঞ্জ সড়কের লাহিড়ীর হাট এলাকায় বাসের ধাক্কায় আসমা বেগম নামের এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। সোমবার রাত ৮টার দিকে স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে চিকিৎসকের কাছে যাবার পথে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন নিহতের স্বামী জাকারিয়া হাবিব মামুন। নিহত আসমা বেগম বদরগঞ্জ উপজেলার একটি বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রে চাকরি করতেন। তার স্বামী জাকারিয়া হাবিব মামুনও একই উপজেলায় ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত ছিলেন। তাদের বাড়ি রংপুর নগরীর ১৩ নং ওয়ার্ডের দামোদরপুর গ্রামে। বিষয়টি নিশ্চিত করে রংপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান, সোমবার রাত ৮টার জাকারিয়া হাবিব মামুন মোটরসাইকেলযোগে তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে চিকিৎসার জন্য রংপুরের দিকে যাচ্ছিলেন। পথে লাহিড়ীরহাটের কাছে পৌঁছলে বদরগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক অন্তঃসত্ত্বা আছমা বেগমকে মৃত ঘোষণা করেন। তার স্বামীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সেখানে চিকিৎসা নিচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com