বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

News Headline :
বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমান জ্বালানি তেল জব্দ অস্ট্রেলিয়ার ভিসার প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ: কিশোরগঞ্জে যুবক আকাশের প্রতারণার অভিযোগ নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে তিন মাসের অন্তঃসত্ত্বা নারী মৃত্যু রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে

রংপুরে অপুষ্ট ডিমে বেকারি পণ্য তৈরি, মালিককে জরিমানা

Reading Time: < 1 minute

হারন উর রশিদ সোহেল,রংপুর :
রংপুরে অপুষ্ট ডিম ব্যবহার করে পণ্য উৎপাদনের অভিযোগে বেকারি মালিককে জরিমানা করা হয়। শনিবার দুপুরে কেল্লাবন্দ এলাকায় মুক্তিযোদ্ধা বেকারিতে এ অভিযান চালান সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, বেকারিতে স্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন, নামধারী কোম্পানির প্যাকেট তৈরি করে মোড়কজাত করা, হালনাগাদ কাগজপত্র না থাকার প্রমাণ পাওয়ায় মালিক সাইদুজ্জামানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া এক মাসের মধ্যে মালিককে কাগজপত্র হালনাগাদ ও বেকারির পরিবেশ উন্নয়নের শর্ত দেওয়া হয়।
এদিকে, ডিম পাওয়ার উৎস সন্ধানে নগরীর সিও বাজারে অভিযান চালানো হয়। পরে ব্যবসায়ী আবেদ আলীর দোকানে এ ডিমের সন্ধান মেলে। ডিম ব্যবসায়ী আবেদ আলী জানান, কাজী ফার্মস থেকে ডিমগুলো কম দামে কিনে বেকারিতে সরবরাহ করেছেন।
সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা বলেন, সাইদুজ্জামানের বেকারি থেকে ডিমগুলো জব্দ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এই ডিম খেলে স্বাস্থ্যঝুঁকি আছে কিনা, তা পরীক্ষা-নিরীক্ষা করা হবে। স্বাস্থ্যঝুঁকির প্রমাণ পেলে অভিযান চালিয়ে খামার ধ্বংস করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com